অঙ্গীকারনামা লেখার নিয়ম ও অঙ্গীকারনামার বৈশিষ্ট্য এবং গুরুত্ব দেখে নিন
অঙ্গীকারনামা লেখার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চান এবং এ ব্যাপারে অনেকেই গুগলে এ সার্চ করে থাকেন। সব ক্ষেত্রেই অঙ্গীকারনামা গুরুত্ব রয়েছে সেটা চাকরি ব্যবসা কিংবা বিভিন্ন লেনদেন এমনকি স্বামী স্ত্রীর ক্ষেত্রেও। তাই আমাদের সঠিকভাবে অঙ্গীকার নামা লেখার নিয়ম সম্পর্কে জেনে রাখা খুবই জরুরী।
অঙ্গীকারনামা লেখার নিয়ম
সংক্ষেপে বলতে গেলে অঙ্গীকারনামা হচ্ছে একটি লিখিত বা আইনগত দলিল। যেখানে এক কিংবা একাধিক ব্যক্তি নির্দিষ্ট কোন বিষয়ে চুক্তিবদ্ধ হয়। এটি অনেকটা স্বীকৃতি পত্র হিসেবে কাজ করে। একই সাথে অঙ্গীকারনামা একটি লিখিত প্রমাণ। অঙ্গীকারনামা অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে যেমন সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, ব্যবসায়িক কাজে, সব ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম।
অঙ্গীকারনামা এর প্রধান উদ্দেশ্য হল কোন প্রতিশ্রুতি কিংবা দায়িত্বের একটি লিখিত প্রমাণ রাখা। যেখানে সেই দায়িত্ব কিংবা প্রতিশ্রুতি সম্পর্কে বিস্তারিত সকল কিছু বলা থাকবে। আইনগত দিক থেকেও এটি বেশ গুরুত্বপূর্ণ। অঙ্গীকারনামা এর মাধ্যমে চুক্তিবদ্ধ হলে কেউ যদি সেটার কোন নিয়ম ভঙ্গ করে বা প্রতিশ্রুতি দিয়ে না রাখে সেই অঙ্গীকারনামা এর মাধ্যমে আইনগতভাবে লড়াই করা যাবে। কারণ অঙ্গীকারনামার মাধ্যমে সে অঙ্গীকার করেছে যে সেই নিয়ম বা প্রতিশ্রুতি সে রাখবে। তাই অঙ্গীকারনামা সব ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের সকলেরই জেনে রাখা জরুরি অঙ্গীকারনামা লেখার নিয়ম সম্পর্কে। আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন; চাকরির অঙ্গীকারনামা লেখার নিয়ম, কলেজের অঙ্গীকার নামা লেখার নিয়ম, স্কুলের অঙ্গীকারনামা লেখার নিয়ম, স্বামী স্ত্রীর অঙ্গীকার নামা লেখার নিয়ম, অঙ্গীকারনামা লেখার নিয়ম গার্মেন্টস, জমির অঙ্গীকারনামা লেখার নিয়ম,
অঙ্গীকারনামার বৈশিষ্ট্য
অঙ্গীকারনামা একটি আইনগত বা লিখিত দলিল। মৌখিক অঙ্গীকার এর মাধ্যমে আইনগতভাবে লড়াই করা যায় না। যার ফলে লিখিত অঙ্গীকারনামা খুবই জরুরী কোন কিছুর চুক্তি কিংবা প্রতিশ্রুতির জন্য।
১. আইনগত গুরুত্ব: অঙ্গীকার নামার আইনগত বেশ গুরুত্ব রয়েছে। অঙ্গীকারনামার মাধ্যমে যেকোনো আইনি ব্যবস্থা খুব সহজেই নেওয়া যায়।
২. স্বাক্ষর ও তারিখ: অঙ্গীকার নামার বৈধতার নিশ্চিত করার জন্য অঙ্গীকারনামায় দুই পক্ষের স্বাক্ষর থাকতে হবে একই সাথে তারিখ থাকতে হবে যার মাধ্যমে অঙ্গীকারনামার বৈধতা নিশ্চিত করা হবে।
৩. স্পষ্ট প্রতিশ্রুতি: অঙ্গীকারনামাটি যে উদ্দেশ্যে করা হচ্ছে বা যে বিষয়ে চুক্তি কিংবা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সে বিষয়টি খুবই সুস্পষ্টভাবে লিখতে হবে। যেখানে কোন বিভ্রান্তি থাকবে না।
৪. সাক্ষ্য এবং নোটারি পাবলিকের স্বীকৃতি: অঙ্গীকারনামা যদি বড় কোন অর্থনৈতিক লেনদেন বা অনেক বড় কিছুর চুক্তির কিছু হয় সেক্ষেত্রে নোটারি পাবলিক দ্বারা স্বীকৃতি হতে হয়। এর জন্য সমস্ত সাক্ষী কে উপস্থিত থাকতে হয়।
অঙ্গীকারনামার ধরন
অঙ্গীকার নামার বেশ কিছু ধরন রয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অঙ্গীকার নামা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে কিছু হলো:
১. ব্যক্তিগত অঙ্গীকারনামা: এই অঙ্গীকারনামা একজন ব্যক্তি অন্যজন ব্যক্তির সাথে করে থাকে। এটি সাধারণত ঋণ গ্রহণ বা অন্যান্য ক্ষেত্রে অঙ্গীকার করা হয়ে থাকে। যেখানে ঋণগৃহীতা ঋণ প্রদানকারী ব্যক্তির সাথে একটি অঙ্গীকারনামা মাধ্যমে চুক্তিবদ্ধ হয় যে তারিখে সে ঋণ পরিশোধ করবে।
২. সরকারি অঙ্গীকারনামা: এই অঙ্গীকারনামা সাধারণত সরকারি প্রতিষ্ঠান বা সরকারি সংস্থা করে থাকে। যার মাধ্যমে সরকারি কর্মীরা নিজেদের কাজের নিরপেক্ষতা বজায় রাখার জন্য অঙ্গীকারনামা প্রদান করে থাকে। এবং এর মাধ্যমে তারা স্বীকৃতি দেয় যে তারা তাদের নিয়ম ভঙ্গ করলে যাতে আইনগত ব্যবস্থা নিতে পারে।
৩. প্রতিষ্ঠানিক অঙ্গীকারনামা: এই অঙ্গীকারনামা সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থা প্রদান করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা চলে নতুন কোন কর্মী চাকরিতে নতুন দায়িত্ব পেলে সে অঙ্গীকারনামার মাধ্যমে তার দায়িত্ব সঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দিয়ে থাকে।
৪. শিক্ষাগত অঙ্গীকারনামা: এটি সাধারনত শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ব্যবহার হয়ে থাকে। এই অঙ্গীকারনামা সাধারণত শিক্ষার্থীরা প্রদান করে থাকে। যার মাধ্যমে সে অঙ্গীকার করে যে সেই প্রতিষ্ঠানের নিয়ম কানুন, মেনে চলবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকবে।
অঙ্গীকারনামা নমুনা
প্রিয় পাঠক ইতিমধ্যে আপনারা জেনেছেন অঙ্গীকারনামা বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন পারিবারিক অঙ্গীকারনামা, চাকরির অঙ্গীকারনামা, কলেজের অঙ্গীকারনামা, বিদেশে যাওয়ার চুক্তিপত্র অঙ্গীকারনামা। অঙ্গীকারনামা বিভিন্ন ধরনের রয়েছে। আমাদের ওয়েবসাইটে আপনারা এই সমস্ত অঙ্গীকারনামা নিয়ে আর্টিকেল আলাদা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে নিচে একটি সাধারণ অঙ্গীকারনামার নমুনা দেওয়া হলো। যার মাধ্যমে আপনার একটি ধারণা পাবেন।
সাধারণ অঙ্গীকারনামা নমুনা
অঙ্গীকারনামা
আমি, [আপনার নাম], পিতা/মাতা: [পিতা বা মাতার নাম], ঠিকানা: [ঠিকানা], এই মর্মে আমি অঙ্গীকার করছি যে আমাকে দেওয়া সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করবো এবং যেকোনো অবৈধ, অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকবো। আমি উক্ত প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকল নিয়ম-কানুন মেনে চলব এবং তাদের নির্দেশনা সব সময় অনুসরণ করব।
অঙ্গীকার লঙ্ঘিত হলে, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুমতি প্রদান করছি।
অঙ্গীকারকারী:
স্বাক্ষর: ______________________
নাম: __________________________
তারিখ: _________________________
সাক্ষী:
স্বাক্ষর: ______________________
নাম: __________________________
তারিখ: _________________________
প্রিয় পাঠক অঙ্গীকারনামা লেখার নিয়ম সম্পর্কে জেনে রাখা খুবই জরুরী। এটি খুবই গুরুত্বপূর্ণ বড় কোন সিদ্ধান্ত বা চুক্তির ক্ষেত্রে। এটি একটি লিখিত প্রমাণ যা আইনি ব্যবস্থা নিতে খুবই সহায়তা করে। তাই আমাদের আজকের এই আর্টিকেল এর মাধ্যমে অঙ্গীকারনামা লেখার নিয়ম সম্পর্কে আপনাদেরকে একটি পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি আরো এমন সব আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
