কলেজের অঙ্গীকারনামা লেখার নিয়ম ও নমুনা দেখে নিন

কলেজের অঙ্গীকারনামা লেখা

কলেজের অঙ্গীকারনামা লেখার নিয়ম সম্পর্কে জানতে অনেকেই গুগলে সার্চ করে থাকেন। আমাদের বিভিন্ন কারণে কলেজে অঙ্গীকারনামা লেখার প্রয়োজন হয়। কারণ প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা নিয়ম থাকে আর সেই নিয়ম অনুযায়ী অঙ্গীকার করতে হয় অঙ্গিকার নামার মাধ্যমে। তাই আপনাদের সুবিধার্থে আমাদের আজকের এই পোস্ট আপনাদেরকে দেখাবো কলেজের অঙ্গীকারনামা লেখার নিয়ম। একই সাথে আপনারা জানতে পারবেন অঙ্গীকারনামা সম্পর্কে জানা অজানা সমস্ত তথ্য। যে আপনার কলেজ জীবন শেষেও কাজে লাগবে।

 

কলেজের অঙ্গীকারনামা লেখার নিয়ম

সংক্ষেপে বলতে গেলে অঙ্গীকারনামা হচ্ছে একটি লিখিত বা আইনগত দলিল। যেখানে এক কিংবা একাধিক ব্যক্তি নির্দিষ্ট কোন বিষয়ে চুক্তিবদ্ধ হয়। এটি অনেকটা স্বীকৃতি পত্র হিসেবে কাজ করে। একই সাথে অঙ্গীকারনামা একটি লিখিত প্রমাণ। অঙ্গীকারনামা অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে যেমন সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, ব্যবসায়িক কাজে, সব ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম।

 

অঙ্গীকারনামা এর প্রধান উদ্দেশ্য হল কোন প্রতিশ্রুতি কিংবা দায়িত্বের একটি লিখিত প্রমাণ রাখা। যেখানে সেই দায়িত্ব কিংবা প্রতিশ্রুতি সম্পর্কে বিস্তারিত সকল কিছু বলা থাকবে। আইনগত দিক থেকেও এটি বেশ গুরুত্বপূর্ণ। অঙ্গীকারনামা এর মাধ্যমে চুক্তিবদ্ধ হলে কেউ যদি সেটার কোন নিয়ম ভঙ্গ করে বা প্রতিশ্রুতি দিয়ে না রাখে সেই অঙ্গীকারনামা এর মাধ্যমে আইনগতভাবে লড়াই করা যাবে। কারণ অঙ্গীকারনামার মাধ্যমে সে অঙ্গীকার করেছে যে সেই নিয়ম বা প্রতিশ্রুতি সে রাখবে। তাই অঙ্গীকারনামা সব ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের সকলেরই জেনে রাখা জরুরি অঙ্গীকারনামা লেখার নিয়ম সম্পর্কে।

 

অঙ্গীকারনামার বৈশিষ্ট্য

অঙ্গীকারনামা একটি আইনগত বা লিখিত দলিল। মৌখিক অঙ্গীকার এর মাধ্যমে আইনগতভাবে লড়াই করা যায় না। যার ফলে লিখিত অঙ্গীকারনামা খুবই জরুরী কোন কিছুর চুক্তি কিংবা প্রতিশ্রুতির জন্য।

 

১. আইনগত গুরুত্ব: অঙ্গীকার নামার আইনগত বেশ গুরুত্ব রয়েছে। অঙ্গীকারনামার মাধ্যমে যেকোনো আইনি ব্যবস্থা খুব সহজেই নেওয়া যায়।

২. স্বাক্ষর ও তারিখ: অঙ্গীকার নামার বৈধতার নিশ্চিত করার জন্য অঙ্গীকারনামায় দুই পক্ষের স্বাক্ষর থাকতে হবে একই সাথে তারিখ থাকতে হবে যার মাধ্যমে অঙ্গীকার নামার বৈধতা নিশ্চিত করা হবে।

৩. স্পষ্ট প্রতিশ্রুতি: অঙ্গীকারনামাটি যে উদ্দেশ্যে করা হচ্ছে বা যে বিষয়ে চুক্তি কিংবা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সে বিষয়টি খুবই সুস্পষ্টভাবে লিখতে হবে। যেখানে কোন বিভ্রান্তি থাকবে না।

৪. সাক্ষ্য এবং নোটারি পাবলিকের স্বীকৃতি: অঙ্গীকারনামা যদি বড় কোন অর্থনৈতিক লেনদেন বা অনেক বড় কিছুর চুক্তির কিছু হয় সেক্ষেত্রে নোটারি পাবলিক দ্বারা স্বীকৃতি হতে হয়। এর জন্য সমস্ত সাক্ষী কে উপস্থিত থাকতে হয়।

 

অঙ্গীকারনামার ধরন

অঙ্গীকার নামার বেশ কিছু ধরন রয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অঙ্গীকার নামা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে কিছু হলো:

১. ব্যক্তিগত অঙ্গীকারনামা: এই অঙ্গীকারনামা একজন ব্যক্তি অন্যজন ব্যক্তির সাথে করে থাকে। এটি সাধারণত ঋণ গ্রহণ বা অন্যান্য ক্ষেত্রে অঙ্গীকার করা হয়ে থাকে। যেখানে ঋণগৃহীতা ঋণ প্রদানকারী ব্যক্তির সাথে একটি অঙ্গীকারনামা মাধ্যমে চুক্তিবদ্ধ হয় যে তারিখে সে ঋণ পরিশোধ করবে।

 

২. সরকারি অঙ্গীকারনামা: এই অঙ্গীকারনামা সাধারণত সরকারি প্রতিষ্ঠান বা সরকারি সংস্থা করে থাকে। যার মাধ্যমে সরকারি কর্মীরা নিজেদের কাজের নিরপেক্ষতা বজায় রাখার জন্য অঙ্গীকারনামা প্রদান করে থাকে। এবং এর মাধ্যমে তারা স্বীকৃতি দেয় যে তারা তাদের নিয়ম ভঙ্গ করলে যাতে আইনগত ব্যবস্থা নিতে পারে।

 

৩. প্রতিষ্ঠানিক অঙ্গীকারনামা: এই অঙ্গীকারনামা সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থা প্রদান করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা চলে নতুন কোন কর্মী চাকরিতে নতুন দায়িত্ব পেলে সে অঙ্গীকারনামার মাধ্যমে তার দায়িত্ব সঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দিয়ে থাকে।

 

৪. শিক্ষাগত অঙ্গীকারনামা: এটি সাধারনত শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ব্যবহার হয়ে থাকে। এই অঙ্গীকারনামা সাধারণত শিক্ষার্থীরা প্রদান করে থাকে। যার মাধ্যমে সে অঙ্গীকার করে যে সেই প্রতিষ্ঠানের নিয়ম কানুন, মেনে চলবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকবে।

 

কলেজের অঙ্গীকারনামা লেখার নমুনা 

প্রিয় পাঠক আমাদের আজকের এই পোষ্টের এই পর্যায়ে আপনারা জানতে পেরেছেন অঙ্গীকারনামা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাই আমাদের আজকের এই পোস্টে আপনাদেরকে জানাবো। কলেজের অঙ্গীকারনামা লেখার একটি নমুনা যার মাধ্যমে কলেজের অঙ্গীকারনামা কিভাবে লিখতে হয় একটি পরিপূর্ণ ধারণা পাবেন।

 

কলেজের অঙ্গীকার নামার সাধারণ নমুনা 

অঙ্গীকারনামা

 

তারিখ: ____

শিক্ষার্থী নাম: ______________________

পিতা/মাতার নাম: _____________________

রোল নম্বর: __________________________

শ্রেণি: ______________________________

বিভাগ: ______________________________

কলেজের নাম: ________________________

 

আমি (কলেজের নাম) এর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী হিসেবে আজকের এই অঙ্গীকারনামায় অঙ্গীকার করছি যে, আমি এই কলেজের সমস্ত নিয়মকানুন এবং শৃঙ্খলা মেনে চলবো। কলেজের এই সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব সময় যথাসাধ্য চেষ্টা করব। নিচের যে যে নিয়মগুলো আমি সব সময় মেনে চলবো:

 

১. আমি সর্বদা সময় মত কলেজে উপস্থিত থাকবো কখনো দেরি করবো না।

২. আমি কখনোই কোনরকম অনৈতিক কাজে লিপ্ত হবো না।

৩. কলেজের সমস্ত জিনিসপত্র এবং সম্পত্তির প্রতি সর্বদা সম্মান করবো এবং কোনরকম ক্ষতি করবো না।

৪. আমি এই কলেজের সকল শিক্ষক ও শিক্ষিকা সহ অন্যান্য সকলকে সবসময় সম্মান করবো।

৫. আমার কলেজের সহপাঠী ও বন্ধুদের সাথে কখনোই ঝগড়া করবো না এবং তাদের সাথে সব সময় সহানুভূতিশীল আচরণ করবো।

৬. এই কলেজের নির্ধারিত পোশাক সবসময় পরিধান করবো। কখনোই নির্ধারিত পোশাকের বাহিরে অন্য কোন পোশাক পরে কলেজে উপস্থিত হবো না।

৭. কলেজে পড়াকালীন পরীক্ষার সময় কোন রকম অবৈধ প্রন্থা অবলম্বন করব না। কোনরকম অসাধু উপায়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব না।

৮. কলেজের সমস্ত সিদ্ধান্ত এবং নীতিমালা আমি সবসময় মেনে চলবো তা কখনোই ভঙ্গ করবো না।

 

আমি এই অঙ্গীকারনামায় এটি নিশ্চিত করছি যে, উপরে উল্লেখ করা কোন নিয়ম যদি আমি ভঙ্গ করি তাহলে কলেজ কর্তৃপক্ষের যেকোনো শাস্তি আমি মাথা পেতে নেবো।

 

শিক্ষার্থীর স্বাক্ষর: ________________________

অভিভাবকের স্বাক্ষর: _______________________

 

(এটি অঙ্গীকারনামা লেখার একটি সাধারন নমুনা এটা কে আপনি আপনার মত করে পরিবর্তন করে ব্যবহার করতে পারেন)

 

প্রিয় পাঠক কলেজের অঙ্গীকারনামা লেখার নিয়ম সম্পর্কে জেনে রাখা খুবই জরুরী। আমাদের কলেজ জীবনে কলেজের অঙ্গীকারনামা লেখার প্রয়োজন পড়তে পারে। কলেজের অঙ্গীকারনামা সহ আরো যেকোনো ধরনের অঙ্গীকারনামা এবং আরো এমন গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।