আসল ভিটমেট চেনার উপায় ও কিভাবে ডাউনলোড করবেন
আসল ভিটমেট চেনার উপায় সম্পর্কে অনেকেই জানতে চান। কারণ বর্তমানে আমরা ভিটমেট ডাউনলোড করতে গিয়ে ভিটমেট এর মত দেখতে অন্য অ্যাপ ডাউনলোড করে ফেলি। ওই নকল অ্যাপ গুলো দেখতে অনেকটা অরজিনাল ভিটমেট এর মত দেখতে হলেও এগুলো দিয়ে ভিডিও ডাউনলোড করা যায় না। তাই আমাদের ব্যবহার করা সেই পুরনো ভিটমেট আমরা ইনস্টল করার জন্য। তাই আমাদের আজকের এই পোস্টে আপনাদেরকে জানাবো আসল ভিটমেট চেনার উপায় এবং অরজিনাল ভিটমেট আপনি কোথায় পাবেন এবং অরজিনাল ভিটমেট কিভাবে ডাউনলোড করবেন।
আমরা যারা ২০২০ সালের আগে থেকে ফোন ব্যবহার করি তারা ভিটমেট এর গুরুত্ব খুব ভালো করেই জানি। কতটা জনপ্রিয় ছিল তখন ভিটমেট। সময়ের ব্যবধানে এখন আর সেই আগের ভিটমেট আমরা অনেকেই খুঁজে পাই না এবং জানিও না আসল ভিটমেট কিভাবে ডাউনলোড করব। আমাদের আজকের পোস্ট দেখলেই জানতে পারবেন আপনাদের ব্যবহার করা আসল সেই পুরাতন ভিটমেট কিভাবে ডাউনলোড করবেন। চলুন দেখে নেওয়া যাক আসল ভিটমেট চেনার উপায় ।
আসল ভিটমেট চেনার উপায়
আসল ভিটমেট আমরা যারা অনেক আগে থেকে ব্যবহার করি তারা সেটার লোগো দেখলেই চিনতে পারি । এরপরেও যদি ইন্সটল করে থাকি আমরা তাহলে ভেতরে প্রবেশ করলে শুরুতেই বুঝতে পারি এটা আমাদের ব্যবহার করা সেই পুরনো ভিটমেট না।
কিভাবে আসল ভিটমেট চিনবেন
আমরা আমাদের ফোনে সব রকম অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে থাকি যার ফলে ভিটমেট ও আমরা গুগল প্লে স্টোরে সার্চ দিয়ে থাকি। গুগল প্লে স্টোরে আপনি ভিটমেট এর নামে যতগুলো দেখবেন সবগুলোই হচ্ছে ফেক। এগুলো দিয়ে আপনি কখনোই ভিডিও ডাউনলোড করতে পারবেন না। তাই ভিটমেট যদি আপনি play store থেকে ডাউনলোড করে থাকেন তাহলে বুঝে যাবেন যে আপনার ভিটমেট টি ফেক। এটি হলো আসল ভিটমেট চেনার প্রথম উপায়। তাই কখনো ভিটমেট প্লে স্টোর থেকে ইন্সটল করবেন না।
কিভাবে আসল ভিটমেট ডাউনলোড করবেন
আসল ভিটমেট সাধারনত অনেক জায়গায় পাওয়া যায়। কিন্তু আমরা সব সময় গুগল প্লে স্টোর থেকে সব রকম অ্যাপ ইন্সটল করে অভ্যস্ত তাই আমরা বরাবরই গুগল প্লে স্টোরে সব অ্যাপ খুঁজে থাকি। আর সেখান থেকে ফেক ভিটমেট ডাউনলোড করে আমি এবং পরে দেখি যে সেটি দিয়ে কোনরকম ভিডিও ডাউনলোড হয় না। আসল ভিটমেট ডাউনলোড করার উপায় নিচের অংশে দেওয়া হলো তাই পুরোটা মনোযোগ দিয়ে পড়েন নয়তো কিছুই বুঝবেন না।
আসল ভিটমেট আপনি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যেকোনো একটি ব্রাউজারে চলে আসবেন। আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে পারেন কারণ এটি আমাদের সকলের ফোনেই থাকে। অথবা আপনি চাইলে অন্য কোন ব্রাউজারেও আসতে পারেন। এসে শুরুতেই ওখানে সার্চ দিবেন vidmate APK Download লিখে তারপর ওখানে আপনারা কতগুলো লিংক দেখতে পারবেন আপনারা খুব বেশি নিচে যাবেন না প্রথম যে দুই তিনটা লিংক রয়েছে সেগুলোতে যাবেন সম্ভব হলে প্রথমটায়। সেখানে ওয়েবসাইটে গেলেই আপনারা ভিটমেট দেখতে পাবেন।
তবে এখান থেকে ভিটমেট ইনস্টল করা গুগল প্লে স্টোর এর মত সহজ না। শুরুতে আপনাদেরকে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে তারপর অ্যাড দেখাতে পারে সেই অ্যাড দেখানো শেষে ভিটমেট অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলেই অ্যাপটি আপনার ফোনে চলে আসবে না সেটিকে আবার ইন্সটল করতে হবে। যদি আপনি গুগল ক্রোম থেকে কখনো কোন অ্যাপ ইন্সটল না করে থাকেন তাহলে প্রথমবার ইন্সটল করার জন্য আপনার ফোনের একটি পারমিশন দিতে হবে সেটিকে অন করে দিবেন নয়তো অ্যাপ ইন্সটল হবে না। সেই অপশনটির নাম হচ্ছে “app install from unknown source” । তারপর ভিটমেট আপনি ইনস্টল করে আগের মতো করে ব্যবহার করতে পারেন।
পুরনো ভিটমেট কিভাবে ডাউনলোড করবেন
বর্তমানে ভিটমেট এর যে ভার্সন টি পাওয়া যায় সেটিতে অনেক সময় আমরা অনেক রকম সমস্যা দেখতে পাই যা আমাদের আগের সেই পুরনো ভিটমেট এ ছিল না। অনেক সময় দেখা যায় যে ভিডিও ডাউনলোড করার পর ভিডিওটি দেখা যায় না মাত্র ১০ সেকেন্ড এর মত প্লে হয় আবার অনেক সময় দেখা যায় ভিডিও দেখার জন্য অন্য একটি অ্যাপ ইন্সটল করতে বলে। যা পুরনো ভিটমেট এ ছিল না ।
পুরনো সেই ভিটমেট ডাউনলোড করা ও খুব সহজ। আগের মতোই সার্চ দিতে হবে তবে পুরনো ভিটমেট ডাউনলোড করার জন্য সার্চ দিতে হবে একটু আলাদাভাবে। পুরনো ভিটমেট ডাউনলোড করার জন্য আপনারা সার্চ দিবেন ” old vidmate APK Download” এটি লিখে আপনারা সার্চ দিলেই নিচে কতগুলো লিংক পেয়ে যাবেন সেগুলোতে শুরুতে ঢুকে ভিটমেট এর V5 ডাউনলোড করে ইন্সটল করবেন। তাহলে কোনরকম সমস্যা হবে না ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে। এটিই হচ্ছে আজকের আসল ভিটমেট চেনার উপায়।
প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা আসল ভিটমেট চেনার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। আপনারা যারা বিভিন্ন মানুষকে প্রশ্ন করে থাকেন যে পুরাতন ভিটমেট ডাউনলোড করব কিভাবে তারা আশা করি আজকে আপনাদের উত্তর পেয়ে গেছেন। আমাদের আজকের পোস্ট দেখে আসল ভিটমেট ডাউনলোড করে নেন।
