চাকরির অঙ্গীকারনামা লেখার নিয়ম দেখে নিন নমুনা সহ

চাকরির অঙ্গীকারনামা লেখার নিয়ম

চাকরির অঙ্গীকারনামা লেখার নিয়চাকরির অঙ্গীকারনামা লেখার নিয়ম সম্পর্কে আমাদের সকলেরই জেনে রাখা জরুরী। প্রায় সে আমাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা চাকরিতে যোগদানের সময় সেই চাকরি বিষয়ক অঙ্গীকার করতে হয়। যার জন্য চাকরির অঙ্গীকারনামার প্রয়োজন হয়। কর্মচারী এবং নিয়োগকর্তারদের মধ্যে একটি সুসম্পর্ক করার জন্য চাকরির চাকরির অঙ্গীকারনামা এর গুরুত্ব অপরিসীম।

চাকরির অঙ্গীকারনামা লেখার নিয়ম

সংক্ষেপে বলতে গেলে অঙ্গীকারনামা হচ্ছে একটি লিখিত বা আইনগত দলিল। যেখানে এক কিংবা একাধিক ব্যক্তি নির্দিষ্ট কোন বিষয়ে চুক্তিবদ্ধ হয়। এটি অনেকটা স্বীকৃতি পত্র হিসেবে কাজ করে। একই সাথে অঙ্গীকারনামা একটি লিখিত প্রমাণ। অঙ্গীকারনামা অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে যেমন সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, ব্যবসায়িক কাজে, সব ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম।

 

অঙ্গীকারনামা এর প্রধান উদ্দেশ্য হল কোন প্রতিশ্রুতি কিংবা দায়িত্বের একটি লিখিত প্রমাণ রাখা। যেখানে সেই দায়িত্ব কিংবা প্রতিশ্রুতি সম্পর্কে বিস্তারিত সকল কিছু বলা থাকবে। আইনগত দিক থেকেও এটি বেশ গুরুত্বপূর্ণ। অঙ্গীকারনামা এর মাধ্যমে চুক্তিবদ্ধ হলে কেউ যদি সেটার কোন নিয়ম ভঙ্গ করে বা প্রতিশ্রুতি দিয়ে না রাখে সেই অঙ্গীকারনামা এর মাধ্যমে আইনগতভাবে লড়াই করা যাবে। কারণ অঙ্গীকারনামার মাধ্যমে সে অঙ্গীকার করেছে যে সেই নিয়ম বা প্রতিশ্রুতি সে রাখবে। তাই অঙ্গীকারনামা সব ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের সকলেরই জেনে রাখা জরুরি অঙ্গীকারনামা লেখার নিয়ম সম্পর্কে। আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন; চাকরির অঙ্গীকারনামা লেখার নিয়ম, কলেজের অঙ্গীকারনামা লেখার নিয়ম, স্কুলের অঙ্গীকারনামা লেখার নিয়ম, স্বামী স্ত্রীর অঙ্গীকারনামা লেখার নিয়ম, অঙ্গীকারনামা লেখার নিয়ম গার্মেন্টস, জমির অঙ্গীকারনামা লেখার নিয়ম,

অঙ্গীকারনামার বৈশিষ্ট্য

অঙ্গীকারনামা একটি আইনগত বা লিখিত দলিল। মৌখিক অঙ্গীকার এর মাধ্যমে আইনগতভাবে লড়াই করা যায় না। যার ফলে লিখিত অঙ্গীকারনামা খুবই জরুরী কোন কিছুর চুক্তি কিংবা প্রতিশ্রুতির জন্য।

 

১. আইনগত গুরুত্ব: অঙ্গীকার নামার আইনগত বেশ গুরুত্ব রয়েছে। অঙ্গীকারনামার মাধ্যমে যেকোনো আইনি ব্যবস্থা খুব সহজেই নেওয়া যায়।

২. স্বাক্ষর ও তারিখ: অঙ্গীকার নামার বৈধতার নিশ্চিত করার জন্য অঙ্গীকারনামায় দুই পক্ষের স্বাক্ষর থাকতে হবে একই সাথে তারিখ থাকতে হবে যার মাধ্যমে অঙ্গীকারনামার বৈধতা নিশ্চিত করা হবে।

৩. স্পষ্ট প্রতিশ্রুতি: অঙ্গীকারনামাটি যে উদ্দেশ্যে করা হচ্ছে বা যে বিষয়ে চুক্তি কিংবা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সে বিষয়টি খুবই সুস্পষ্টভাবে লিখতে হবে। যেখানে কোন বিভ্রান্তি থাকবে না। যেমন বড় করে ” চাকরির অঙ্গীকারনামা ”

৪. সাক্ষ্য এবং নোটারি পাবলিকের স্বীকৃতি: অঙ্গীকারনামা যদি বড় কোন অর্থনৈতিক লেনদেন বা অনেক বড় কিছুর চুক্তির কিছু হয় সেক্ষেত্রে নোটারি পাবলিক দ্বারা স্বীকৃতি হতে হয়। এর জন্য সমস্ত সাক্ষী কে উপস্থিত থাকতে হয়।

আরো পড়ুন: যেকোনো অঙ্গীকারনামা লেখার নিয়ম

চাকরির অঙ্গীকারনামা নমুনা

প্রিয় পাঠক ইতিমধ্যে আপনার অঙ্গীকার না মানিয়ে বিভিন্ন তথ্য জেনে ফেলেছেন। এখন আপনাদেরকে আমি একটি সাধারণ চাকরির অঙ্গীকারনামা এর নমুনা দেখাবো। উক্ত নমুনাটিকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে ব্যবহার করতে পারেন।

 

চাকরির অঙ্গীকারনামা

আমি, [অঙ্গীকারকারীর নাম], পিতা/স্বামী: [পিতা বা স্বামীর নাম], গ্রাম/মহল্লা: [ঠিকানা দিন], আজকের এই অঙ্গীকারনামায় আমি অঙ্গীকার করছি যে, আমার উপর অর্পিত কাজসমূহ সর্বদা দায়িত্ব সহকারে সম্পন্ন করার চেষ্টা করব। আমি প্রতিষ্ঠানের সকল নিয়ম-কানুন মেনে চলব এবং নিয়োগকর্তার নির্দেশ সর্বদা পালন করবো।

 

তারিখ: __________

কর্মচারীর স্বাক্ষর: __________

নিয়োগকর্তার স্বাক্ষর: __________

 

এই চাকরির অঙ্গীকারনামা এর মাধ্যমে আমি জানাচ্ছি যে অঙ্গীকার লঙ্ঘিত হলে, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুমতি প্রদান করছি।

 

আরো পড়ুন: কলেজের অঙ্গীকারনামা লেখার নিয়ম

প্রিয় পাঠক চাকরির অঙ্গীকারনামা লেখার নিয়ম সম্পর্কে জেনে রাখা খুবই জরুরী। এটি খুবই গুরুত্বপূর্ণ বড় কোন সিদ্ধান্ত বা চুক্তির ক্ষেত্রে। এটি একটি লিখিত প্রমাণ যা আইনি ব্যবস্থা নিতে খুবই সহায়তা করে। তাই আমাদের আজকের এই আর্টিকেল এর মাধ্যমে অঙ্গীকারনামা লেখার নিয়ম সম্পর্কে আপনাদেরকে একটি পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি আরো এমন সব আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।