ইমেইল লেখার নিয়ম দেখে নিন নমুনা সহ বিস্তারিত
ইমেইল লেখার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চান। বর্তমান যুগে চিঠি লেখার প্রচলন প্রায় নেই বললেই চলে। এখন প্রায় সবকিছুই আমরা অনলাইনে করে থাকি কেনাকাটা থেকে শুরু করে সবকিছুই এখন অনলাইনে মাত্র এক ক্লিকে। তাই বর্তমানের এই প্রযুক্তি নির্ভর যুগে কাউকে কোন বার্তা বা জরুরি মেসেজ পাঠানোর একটি সুরক্ষিত মাধ্যম হচ্ছে ইমেইল। ইমেইলের মাধ্যমে খুব সহজেই হাতের ফোন দিয়ে ইমেইল লিখে পাঠিয়ে দেওয়া যায় অনলাইনে অন্য একটি ইমেইলে। ইমেইল বিভিন্ন ধরনের হয়ে থাকে বর্তমানে স্কুল কলেজ জীবন থেকে শুরু করে চাকরি জীবন সব ক্ষেত্রেই ইমেইল লেখার গুরুত্ব অপরিসীম।
আমাদের সকলেরই ইমেইল লেখার নিয়ম জেনে রাখা জরুরী। কারণ চাকরি ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে এখন বেশিরভাগ মানুষ অনলাইনে আবেদন করে থাকে একই সাথে নিজের চাকরির জন্য সিভি ও অনলাইনে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকে। তাই চাকরির জন্য ইমেইল লেখার নিয়ম আমাদের সকলেরই জানা রাখা জরুরি। বর্তমানে শুধু চাকরির জীবনেই নয় শিক্ষা জীবনেও ইমেইল লেখার দরকার পড়ে তাই আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে সব ক্ষেত্রে কিভাবে সুন্দর ভাবে গুছিয়ে একটি ইমেইল লিখবেন তা আপনাদেরকে দেখাবো।
ইমেইল লেখার ক্ষেত্রে ইমেইলটি সাজানো এবং গোছানো হয়েছে কিনা এটি জানা খুবই জরুরী। যদি আপনি সুন্দর করে গুছিয়ে ইমেইল লিখতে পারেন তাহলে আপনি ইমেইলটি যে উদ্দেশ্য বা যাকেই দিচ্ছেন না কেন সে আপনার এই ইমেইল কে বেশি প্রাধান্য দিবে।
ইমেইল লেখার নিয়ম
আমাদের এই প্রযুক্তি নির্ভর যুগে ইমেইল লেখার গুরুত্ব অপরিসীম। হোক সেটা পেশাগত ব্যক্তিগত কিংবা শিক্ষাগত জীবনে সব ক্ষেত্রেই বর্তমানে ইমেইল লেখা প্রয়োজন পড়ে। সাধারণ চিঠির যুগ আরো বহু কাল আগেই আমরা পার করে ফেলেছি বর্তমানে সবকিছুই ইমেইলে হয়ে থাকে অবশ্য এর বেশ সুবিধা আছে। চিঠির চেয়ে ইমেইল বেশি সহজলভ্য খুব দ্রুতই এক জায়গা থেকে অন্য জায়গা এক দেশ থেকে অন্য দেশে ইমেইল পাঠানো যায় মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমেই। একই সাথে ইমেইল প্রত্যেকটা অ্যাকাউন্টে থেকে যায় । যার ফলে পরবর্তীতে ও সেটি প্রমাণস্বরূপ থাকে যা অনেক সময় কাজে লাগে প্রমাণ হিসেবে। তাই পেশাদার ইমেইল কিভাবে লিখবেন তা আপনাদেরকে জানাবো আমাদের আজকের এই পোস্টে। চলুন জেনে নেওয়া যাক ইমেইল লেখার সহজ নিয়ম সম্পর্কে।
ইমেইল লেখার সাধারণ নিয়ম
বিষয় : ইমেইল লেখার ক্ষেত্রে আপনি যে বিষয়ে ইমেইলটি লিখছেন সে বিষয়টি খুবই পরিষ্কারভাবে থাকতে হবে। অন্যথায় আপনার ইমেইলটি তারা প্রাধান্য দিবে না। তাই বিষয়টি ক্লিয়ার করে লিখতে হবে সেটা যদি চাকরির জন্য হয় সেটিও আপনাকে লিখে দিতে হবে বা কোন অনুরোধ করে হলেও সেটিও স্পষ্ট বিষয়ের মধ্যেই লিখে দিতে হবে।
সম্মান রেখে শুরু করা: যত সম্ভব চেষ্টা করবেন আপনার ইমেইলটি প্রাপককে সম্মান করে শুরু করার। ইমেইলের শুরুতে প্রাপক কে আপনি জনাব/জনাবা অথবা আপনার প্রাপকের ক্ষেত্রে যায় এমন যেকোনো শব্দ ব্যবহার করে প্রাপককে সম্মান দিয়ে শুরু করবেন।
পরিষ্কার এবং সংক্ষিপ্ত ইমেইল: আপনি যখন ইমেইলে বিস্তারিত লিখবেন তখন অবশ্যই সবকিছু সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করবেন যেখানে কোন অপ্রয়োজনীয় শব্দ থাকবে না যা লিখবেন তা খুবই সংক্ষিপ্ত আকারে পরিষ্কার করে লিখবেন। একই সাথে বানানের দিকেও লক্ষ্য রাখবেন প্রয়োজনে নিজে কয়েকবার পড়ে নিবেন প্রাপক হিসেবে। যাতে করে ভুলক্রটি এড়িয়ে যেতে পারেন। বিস্তারিত লেখার পর অবশ্যই প্রাপককে ধন্যবাদ দিয়ে ইমেইল শেষ করবেন ধন্যবাদ দিয়ে বলে দিতে পারেন যে আপনার উত্তরের অপেক্ষায় রইলাম অথবা আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য ধন্যবাদ।
প্রফেশনাল ইমেইল কিভাবে লিখবেন
ইমেইল লেখার ক্ষেত্রে অবশ্যই আপনার ইমেইলটি পেশাদার হতে হবে। তাহলে প্রাপক আপনাকে বেশি প্রাধান্য দিবে। ইমেইল আপনি যে ক্ষেত্রে লেখেন না কেন পেশাদার হতেই হবে তাই তো চলুন দেখে নেওয়া যাক সব ক্ষেত্রেই সুন্দর করে কিভাবে ইমেইল লিখবেন।
চাকরির জন্য ইমেইল লেখার নিয়ম
আপনি যদি চাকরির জন্য ইমেইল লিখেন তবে আপনার ইমেইলটি খুবই সতর্ক হয়ে লিখতে হবে তাহলেই কোম্পানি বা প্রতিষ্ঠান আপনাকে বেশি প্রাধান্য দিবে। আপনার ইমেইলটি খুবই পরিস্কার এবং সংক্ষিপ্ত হতে হবে অবশ্যই প্রয়োজনীয় তথ্য ইমেইলে থাকতে হবে।
নমুনা:
বিষয়: “চাকরির আবেদন” এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার – ( আপনার নাম)
(Email এর বিস্তারিত: )
প্রিয় (প্রতিষ্ঠান কিংবা পরিচালকের নাম) আমি (আপনার নাম), (আপনার যোগ্যতা বা অভিজ্ঞতা) সহ আপনার এই প্রতিষ্ঠানে (পদের নাম) পদে চাকরির জন্য আবেদন করছি। এই ইমেইলে মাধ্যমে আমি আমার সিভি প্রদান করছি আমি আশা করছি আপনাদের এই চাকরির জন্য আমি উপযুক্ত। ধন্যবাদ,
ধন্যবাদান্তে
(আপনার নাম)
প্রিয় পাঠক চাকরির জন্য ইমেইল লেখার এটি একটি সাধারণ নমুনা এটিকে আপনারা আপনাদের প্রয়োজন এবং প্রতিষ্ঠান অনুযায়ী পরিবর্তন করে নিবেন এটি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর সাথে লেখা হয়েছে।
ছুটির জন্য ইমেইল লিখুন
অনেক সময় আমাদের অনেক জরুরী কাজে ছুটির দরকার হয় যার জন্য ইমেইলের মাধ্যমে আমাদের অনেক সময় ছুটির আবেদন করতে হয়। স্কুল কিংবা কলেজ হলে যা আমাদের প্রিন্সিপাল বা হেডমাস্টারের বরাবর লিখতে হবে আর যদি চাকরি অবস্থায় হয় তাহলে তাহলে সরাসরি সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা নিজের বসকে উদ্দেশ্য করে ইমেইল লিখতে হবে। চলুন দেখে নেওয়া যাক।
নমুনা:
বিষয়: ছুটি অনুমোদনের জন্য আবেদন
(ইমেইলের বিস্তারিত)
প্রিয় (বস কিংবা প্রিন্সিপাল ) আশা করি ভালো আছেন। আপনার উদ্দেশ্যে জানাচ্ছি যে আমি আগামী (তারিখ লিখুন) তারিখ থেকে (ছুটি শেষের তারিখ) পর্যন্ত ছুটি আশা করছি। (এবার আপনার ছুটি নেওয়ার কারণ বিস্তারিত লিখুন এবং সঠিক সময়ের মধ্যে ফিরে আসার আশ্বাস দিন) ধন্যবাদ
(আপনার নাম )
(ক্লাস বা পদের নাম)
প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের এই প্রশ্নের মাধ্যমে আপনারা ইমেইল লেখার নিয়ম সম্পর্কে জানতে পেরেছে। কিভাবে একটি ইমেইল সুন্দর করে লিখতে হয় তা আপনারা জানতে পেরেছেন। আরো এমন সব পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ঘুরে আসুন।
