জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো দেখে নিন উত্তর
জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। জমি নেই এমন অনেকেই জানতে চান কিভাবে জমি না কিনে বাড়ি বানাবেন তাই আমাদের আজকের এই পোস্ট আপনাদের উদ্দেশ্যেই। আপনারা অনেকেই google এ সার্চ করে থাকেন কিভাবে জমি না কিনে বাড়ি বানাবো লিখে। কিন্তু পর্যাপ্ত তথ্য পান না কারণ গুগলে এ নিয়ে তেমন কিছু লেখা নেই। তাই আপনাদের কথা চিন্তা করে আমার আজকের এই পোস্ট।
জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো
আপনি যদি কাউকে প্রশ্ন করেন জমি না কিনে কিভাবে বাড়ি করবো তখন সে আপনাকে বিভিন্ন কথা বলতে পারে বা এটা নিয়ে মজা করতে পারে। কিন্তু সত্যিকার অর্থেই জমি না কিনে বাড়ি বানানো সম্ভব। আমরা সকলেই জানি যে একটি বাড়ি বানানোর জন্য সবার প্রথমে যে জিনিসটি লাগে সেটি হচ্ছে একটি জমি বা প্লট। কিন্তু সেটি যদি আপনার না থাকে তাহলে আপনি কিভাবে বাড়ি বানাবেন এটা নিয়ে অনেকেরই প্রশ্ন এবং আক্ষেপ থাকে। কিন্তু চাইলেই জমি না কিনেও বাড়ি বানানোর সম্ভব।
জমি না কিনে বাড়ি বানানোর জন্য রয়েছে বেশ কয়েকটি উপায়। যেগুলো অবলম্বন করলে আপনারা আপনাদের নিজস্ব জমি না থাকলেও বাড়ি বানাতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে নিচে সেই উপায়গুলো বলা হলো:
খাস জমিতে বাড়ি বানানো
আপনার জমি না থাকলেও আপনি চাইলে খাস জমিতে বাড়ি বানাতে পারেন। খাস জমি হল সরকারি মালিকানাধীন জমি। সরকার ছাড়া যে জমির কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান মালিক না। সে জমিতে আপনি চাইলে বাড়ি বানাতে পারেন খাস জমি বন্দোবস্তের মাধ্যমে। এ ব্যাপারটি অনেকেই জানেনা যে সরকারি মালিকানাধীন খাস জমিতে লিজ নিয়ে বাড়ি বানানো যায়। তবে বাড়ি যেহেতু আমরা সাধারণত অনেক বছরের জন্য বানাই তাই সরকারি জমিতে বাড়ি বানাতে হলে দীর্ঘমেয়াদী লিজ নিতে হবে।
এই জমি পাওয়ার জন্য যারা ভূমিহীন বা অসহায় তারা বেশি অগ্রাধিকার পায়। তাই আপনি যদি ভূমিহীন হয়ে থাকেন জমি কেনার মতো সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি এই জমি পাওয়াতে বেশি অগ্রাধিকার পাবেন।
আরো পড়ুন: না ঘুমিয়ে কিভাবে ঘুমাবো
কিভাবে খাস জমি পাবেন ?
খাস জমি পেতে হলে আপনাকে স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করতে হবে। হয়তো সেখানে আবেদন করার প্রয়োজন পড়তে পারে। তারা আপনাকে বেশি অগ্রাধিকার দিবে যদি আপনি ভূমিহীন এবং অসহায় হয়ে থাকেন। এজন্য আপনাকে তাদের অফিসে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
খাস জমি আপনাকে বাড়ি বানানোর জন্য দেওয়া হলেও জমির মালিকানা থাকবে সরকারের কাছেই আপনি শুধু বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন।
অন্যের জমিতে চুক্তিতে বাড়ি বানানো
হ্যাঁ আপনি চাইলে অন্যের জমি চুক্তি নিয়ে সেখানেও বাড়ি বানাতে পারেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই জমির মালিকের সাথে একটি দীর্ঘ মেয়াদি চুক্তি করতে হবে। চুক্তি শেষ হলে জমির মালিকই হয়ে যাবে বাড়ির মালিক। অথবা সেখানে আপনারা যুক্তিতে কোন শর্ত রাখতে পারেন। এই উপায় অবলম্বন করলেও আপনি জমি না কিনেই অন্যের জমি চুক্তি নিয়ে বাড়ি বানাতে পারেন। তবে এভাবে অন্যের জমি চুক্তি নিয়ে বাড়ি বানানোর জন্য অবশ্যই একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন। এখানে আইনি জটিলতা থাকতে পারে। যাতে পরবর্তীতে সব কিছু আইনিভাবে হয় এবং জমির মালিকের সাথে কখনো ঝগড়া হলেও যেনো বাড়ি নিয়ে কিছু করতে না পারে।
ফ্লাট বা অ্যাপার্টমেন্ট কেনা
আপনার যদি জমি না থাকে বা জমি কেনার ঝামেলা এড়িয়ে যেতে চান তাহলে কোন বিল্ডিং বা হাউজিং সোসাইটিতে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনা একটি ভালো উপায় হতে পারে আপনার জন্য। এতে করে জমি কেনার ঝামেলা ছাড়াই আপনি খুব সহজে একটি ফ্লাট এর মালিক হয়ে যেতে পারেন। বর্তমানে আমাদের দেশেও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন প্রাইসে ফ্ল্যাট বিক্রি করে থাকে এবং আপনার চাহিদা অনুযায়ী ও চাইলে তারা ফ্লাট বানিয়ে দিবে যদি আগে থেকে কথা বলেন।
প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা যারা কিভাবে জমি না কিনে বাড়ি বানাবো লিখে গুগলে সার্চ করেছেন তারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমাদের আজকের পোস্টে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি জমি না কিনে বাড়ি বানানোর উপায়। তাই এমন আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
