দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি দেখে নিন

দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি

দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি সম্পর্কে আমরা অনেকেই জানিনা। দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি আমাদের সকলেরই জেনে রাখা জরুরী। কারণ দোয়া কুনুত বেতের নামাজের খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। তবে এই দোয়াটি তুলনামূলক কিছুটা বড় হওয়ায় আমরা অনেকেই মুখস্ত করতে পারি না আবার অনেকে মুখস্ত করার চেষ্টাও করি না। মূলত তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই আর্টিকেল যার মাধ্যমে আপনাদেরকে জানাবো দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি।

আমরা জানি যে দোয়া কুনুত এশারের নামাজের পর যে বিতর নামাজ পড়ে তখন পড়তে হয়। কিন্তু দোয়া কুনুত আমরা অনেকেই আছি যারা পড়তে পারি না। আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদেরকে দোয়া কুনুত দ্রুত মুখস্থ করার কিছু টিপস শেয়ার করবো। যা আপনাদেরকে দোয়া কুনুত মুখস্ত করতে সাহায্য করবে।

দোয়া কুনুত কোন সাধারণ দোয়া নয়। দোয়া কুনুতের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন হয়। আপনি আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতে যা যা চাবেন তার সবই রয়েছে এই দোয়া কুনুতে। দোয়া কুনুত আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর প্রতি আমাদের নির্ভরতা কতটুকু। এটি আল্লাহর সাথে আমাদের গভীর সম্পর্ক স্থাপন করে।

সালাতুল বিতর হচ্ছে এশার নামাজের পরের নামাজ। দোয়া কুনুত এই বিতর নামাজের মধ্যে আমরা পড়ে থাকি। বিতর নামাজে দোয়া কুনুত পড়লে নামাজের সৌন্দর্য আরো বৃদ্ধি হয় এবং এটি বিতর নামাজকে পূর্ণতা দেয় । আমরা জানি সালাতুল বিতর রাতের নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই চলুন দেখে নেওয়া যাক কিভাবে দোয়া কুনুত সহজে মুখস্ত করতে হয়।

দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি

আমরা আমাদের আজকের এই আর্টিকেল এর মাধ্যমে জানবো কিভাবে সহজ পদ্ধতিতে দোয়া কুনুত মুখস্ত করতে হয়। এর জন্য আমরা কয়েক ধাপ অবলম্বন করবো। তবে দোআ কুনুত মুখস্ত করার আগে আমাদেরকে সবার প্রথমে দোয়া কুনুত এর উচ্চারণ এবং অর্থ জানতে হবে। চলুন দেখে নেওয়া যাক দোয়া কুনুতের আরবি,বাংলা উচ্চারণ ও অর্থ।

দোয়া কুনুত আরবি

اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

দোয়া কুনুত এর বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়ানু’মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা।
আল্লাহুম্মা ইয়্যাকানা’বুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক্।

দোয়া কুনুত এর বাংলা অর্থ

হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই। তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।

আরো পড়ুন জানাযার নামাজের নিয়ম ও নিয়ত এবং ফজিলত

দোয়া কুনুত মুখস্ত করার উপায়

আমরা ইতিমধ্যে জেনেছি দোয়া কুনুত এর আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ। এখন আমরা জানবো কিভাবে দোয়া কুনুত সহজ ভাবে মুখস্ত করা যায়।

এক লাইন করে শেখা

দোয়া কুনুত দ্রুত মুখস্ত করার জন্য আমরা প্রথমে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে একসাথে পুরোটি মুখস্ত না করে আস্তে আস্তে এক লাইন করে মুখস্থ করা। আমরা যদি একসাথে প্রতিদিন পুরোটা মুখস্ত করতে যাই তখন আমাদের কাছে এটি বেশি কঠিন মনে হবে। তাই আমরা প্রথমে শুধুমাত্র এক লাইন যদি শিখি তাহলে এটি আরো সহজ হয়ে যাবে। প্রথম দিন এক লাইন শিখব এবং সেটিকে মুখস্ত করব এবং দ্বিতীয় দিন আরো এক লাইন এভাবে প্রতিদিন এক লাইন করে বাড়াবো। আপনি চাইলে এটি কয়েক ঘণ্টা পর ও করতে পারেন।

সালাতের পর পুনরাবৃত্তি করা

দোয়া কুনুত দ্রুত মুখস্ত করার জন্য আমরা চাইলে প্রতিদিন সালাতের পর এটিকে আবার পুনরাবৃত্তি করতে পারি। এভাবে প্রতি সালাতে পুনরাবৃত্তি করলে আমরা খুব সহজেই এটি শিখতে পারবো। প্রতিবার পুনরাবৃত্তি করার পর আমরা আমাদের বন্ধু বা পরিবার এর সাথেও এটি চর্চা করতে পারি। তাদের সামনে যদি আমরা মুখস্থ বলি এবং তারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেয় তাহলে আমরা দ্রুত শিখতে পারবো।

অডিও বা ভিডিও দেখে

বর্তমানে আমাদের সকলের কাছেই স্মার্টফোন থাকে। হয়তো আপনি এই আর্টিকেলটি ও একটি স্মার্টফোনের মাধ্যমে পড়ছেন। আমরা চাইলে ইউটিউবে দোয়া কুনুত এর যে ভিডিও আছে আমরা সেগুলো থেকে শিখতে পারি।  প্রতিদিন ঘুমের আগে অথবা অবসর সময় যদি আমরা ইউটিউবে দোয়া কুনুত শুনি এটি আমাদের দ্রুত মুখস্থ করতে সাহায্য করবে একই সাথে আমাদের উচ্চারণ এ যদি কোনো ভুল থাকে ইউটিউবে দেখে আমরা সেটি ঠিক করতে পারবো।

লেখার অভ্যাস এবং প্রার্থনা

কোন কিছু মুখস্ত করতে চাইল আমরা যদি সেটি লিখি এটি আমাদের খুব দ্রুত মুখস্ত করতে সাহায্য করে। তাই মুখস্ত করার সময় আমরা যদি যতটুকু মুখস্ত করেছি সেটা খাতায় লিখি তাহলে আমরা দ্রুত মুখস্থ করতে পারবো। তাই সম্ভব হলে চেষ্টা করুন মুখস্ত যতটুকুই করেন না কেন সেটি খাতায় লিখে রাখতে। একই সাথে আল্লাহর কাছে দ্রুত মুখস্ত করার জন্য সাহায্য প্রার্থনা করুন। দোয়া কুনুত যতটুকু মুখস্ত করেছেন চেষ্টা করুন সেটি বিতর নামাজ পড়ার সময় পড়তে। তাহলে খুব সহজেই আপনি দোয়া কুনুত মুখস্ত করতে পারবেন নিয়মিত চর্চার মাধ্যমে।

দোয়া কুনুত কিন্তু মুখস্ত করা কঠিন কোনো বিষয় না। আমরা চাইলে নিয়মিত চর্চার মাধ্যমে দোয়া কুনুত সহজেই মুখস্ত করতে পারি । শুধু আমাদের একটু ধৈর্য ধরে ওপরের বলা টিপস গুলো অবলম্বন করতে হবে। এবং নিয়মিত চর্চা করতে হবে। তাহলে আমরা খুব দোয়া কুনুত তাড়াতাড়ি মুখস্ত করতে পারব।

প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা দোয়া কুনুত সহজে মুখস্ত করার সহজ পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। এমন আরো পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।