পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দরখাস্ত লেখার নিয়ম

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দরখাস্ত

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দরখাস্ত কিভাবে লিখবেন এটা নিয়ে অনেকেই গুগলে সার্চ করে থাকেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। হতেই পারে। তবে অকৃতকার্য হলে কিভাবে সেটার জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দরখাস্ত লিখবেন এটা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন তাই আমাদের আজকের আর্টিকেল আপনারা জানতে পারবেন কিভাবে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দরখাস্ত লিখতে হয়।

 
আবেদন বা দরখাস্ত ছাত্র জীবন থেকে চাকরি জীবন সব ক্ষেত্রেই এটার বেশ গুরুত্ব রয়েছে
আমাদের সকলেরই জেনে রাখা জরুরি কিভাবে সঠিক নিয়মে শুদ্ধভাবে আবেদন বা দরখাস্ত লিখতে হয়। স্কুল জীবনের স্কুল অনুপস্থিতির আবেদন। স্কুল ছুটির আবেদন। থাকি শুরু করে বেতন মওকুফের অবদান। একই সাথে এটার গুরুত্ব রয়েছে চাকরি জীবনেও। বেতন বাড়ানোর জন্য আবেদন। চাকরি থেকে অবসর নেওয়ার দরখাস্ত। বেতন বাড়ানোর জন্য দরখাস্ত। আরো কত কি এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। সুন্দর দরখাস্ত লিখতে পারলে কর্তৃপক্ষ আপনাকে বেশ গুরুত্ব দিবে। দরখাস্ত বা আবেদন লেখার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু বিষয় অবলম্বন করা উচিত 
 
প্রথমত: দরখাস্ত তে একদম সঠিক এবং নির্ভুল তথ্য উপস্থাপন করা উচিত। কোনভাবেই দরখাস্ত বা আবেদনে ভুল তথ্য সংযুক্ত করা উচিত নয় 
 
দ্বিতীয়ত: স্পষ্ট এবং সাবলীল ভাষা দরখাস্ততে ব্যবহার করতে হবে। এবং একই সাথে সবকিছু সহজ এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। যাতে করে এটিকে পড়তে কোনরকম অসুবিধা না হয়। তাই ভাষার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। 
 
তৃতীয়ত: আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যুক্ত করতে হবে। অন্যথায় আপনার আবেদন বাতিল করা হতে পারে। 
 
চতুর্থত: ভুলক্রুটি এরাতে আবেদন করার আগে অবশ্যই আপনার নিজে কয়েকবার পুরো দরখাস্ত পড়ে নেওয়া উচিত। যাতে কোন কিছু ভুল হলে আপনার কাছেই ধরা পড়ে।
 
 এত কিছুর মধ্য দিয়ে কিভাবে গুছিয়ে শুদ্ধভাবে আবেদন লিখবেন এটা নিয়ে অনেকেই ভয়ে থাকেন। তবে প্রিয় পাঠক আপনাদের আর ভয়ের কোনো কারণ নেই। আশা করি আমাদের আজকের আর্টিকেল পড়ার পর। আপনার আর আবেদন বা দরখাস্ত নিয়ে। কোন প্রশ্ন থাকবে না। দরখাস্ত লেখার নিয়ম। থেকে শুরু করে একটা দরখাস্ত তে যা যা দরকার তার সবই। আপনারা জানতে পারবেন আমাদের আজকের আর্টিকেলে। 
 

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দরখাস্ত লেখার নিয়ম:

 
১) প্রথমে সবার উপরে আবেদনের তারিখ উল্লেখ করবেন। যেমন ” (তারিখ: ২০,০৯,২০২*)
 
২) তারপর বরাবর লিখে তাকে উল্লেখ করবেন যার উদ্দেশ্যে আপনি এ আবেদন বা দরখাস্ত লিখছেন। উদাহরণস্বরূপ মাননীয় প্রধান শিক্ষক বা মাননীয় চেয়ারম্যান (বামপাশে)
 
৩) যার উদ্দেশ্যে আবেদন করছেন তাকে উল্লেখ পর তার ঠিক নিচেই স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন। 
 
৪) অতঃপর সে স্কুল বা সে প্রতিষ্ঠানের ঠিকানা স্পষ্ট ভাবে লিখবেন। 
 
৫) তারপর আপনার আবেদনের বিষয়টি লিখবেন।
উদাহরণস্বরূপ: পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দরখাস্ত
 
৬) তারপর দরখাস্তের কারণ লেখার আগে। 
 
জনাব/জনাবা বা মহাশয়/মহাশয়া, বলে শুরু করবেন।
 
৭) তারপর শুরুতে আপনার পরিচয় ভালোভাবে সাবলীল ভাষায় দিবেন অতঃপর এই আবেদন বা দরখাস্তের কারণ স্পষ্ট এবং সহজভাবে উল্লেখ করবেন। সম্ভব হলে এখানে প্রমাণসহ তুলে ধরবেন।
 
৮) এবং শেষ অংশে আপনার কারণ বিবেচনা করে। আপনার এই দরখাস্ত বা আবেদন। গ্রহণ করবে বলে আপনি আশাবাদী বলে উল্লেখ করবেন। 
 
এবং শেষে ধন্যবাদ দিবেন
 
 
৯) তারপর প্রথমে আপনার নাম তার নিচে আপনার স্বাক্ষর
 

নমুনা

 
তারিখ: ২০,০৯,২০২*
 
বরাবর,
 
মাননীয় প্রধান শিক্ষক,
 
(আপনার স্কুল বা কলেজের নাম লিখুন)
 
(থানা এবং জেলার নাম)
 
বিষয়: পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দরখাস্ত
 
আমি, (আপনার নাম লিখুন), (রোল নম্বর), (আপনার স্কুল বা কলেজের নাম লিখুন) এর (শ্রেণী/বিভাগ) এর একজন ছাত্র/ছাত্রী। গত (পরীক্ষার নাম) পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছিলাম কিন্তু দুঃখজনক ভাবে, (কারণ উল্লেখ করুন) এর জন্য পরীক্ষায় অকৃতকার্য হয়েছি।
 
আমি (বিষয়ের নাম) বিষয়ে (কত নাম্বার পেয়েছেন) নম্বর পেয়েছি। আমি বিশ্বাস করি যে আমাকে যদি আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আমি ভালো ফলাফল করতে পারবো বলে আশাবাদী।
 
অতএব, আমি আপনাকে অনুরোধ করছি যে, আমাকে (বিষয়ের নাম) বিষয়ে পুনঃপরীক্ষার সুযোগ দিন দয়া করে।
 
 
ধন্যবাদান্তে 
 
(আপনার নাম)
 
( আপনার শ্রেণীর নাম)
 
( আপনার রোল নাম্বার)
 
 
প্রিয় পাঠক উপরের নমুনাটি আপনাদের বোঝার স্বার্থে বানানো হয়েছে এখানে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান এর নাম আপনার নাম এবং বিষয়ের নাম লিখে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দরখাস্ত লিখে নিতে পারেন। 
আরো এমন সকল বিষয়ে আবেদনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুন