জেলা প্রশাসক বরাবর দরখাস্ত লেখার নিয়ম নমুনা সহ

জেলা প্রশাসক বরাবর দরখাস্ত

জেলা প্রশাসক বরাবর দরখাস্ত লেখার নিয়ম । কিভাবে লিখবেন এটা জানতে অনেকেই গুগলে খুঁজে থাকেন। কারণ জেলা প্রশাসক বরাবর দরখাস্ত লেখার নিয়ম আমাদের সকলের জেনে রাখা জরুরী। কেননা আমাদের প্রায়ই বিভিন্ন কারণে জেলা প্রশাসক বরাবর দরখাস্ত লিখতে হয়।



আবেদন বা দরখাস্ত ছাত্র জীবন থেকে চাকরি জীবন সব ক্ষেত্রেই এটার বেশ গুরুত্ব রয়েছে
আমাদের সকলেরই জেনে রাখা জরুরি কিভাবে সঠিক নিয়মে শুদ্ধভাবে আবেদন বা দরখাস্ত লিখতে হয়। স্কুল জীবনের স্কুল অনুপস্থিতির আবেদন। স্কুল ছুটির আবেদন। থেকে শুরু করে বেতন মওকুফের অবদান। একই সাথে এটার গুরুত্ব রয়েছে চাকরি জীবনেও। বেতন বাড়ানোর জন্য আবেদন। চাকরি থেকে অবসর নেওয়ার দরখাস্ত। বেতন বাড়ানোর জন্য দরখাস্ত। আরো কত কি এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। সুন্দর দরখাস্ত লিখতে পারলে কর্তৃপক্ষ আপনাকে বেশ গুরুত্ব দিবে। দরখাস্ত বা আবেদন লেখার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু বিষয় অবলম্বন করা উচিত

 
প্রথমত: দরখাস্ত তে একদম সঠিক এবং নির্ভুল তথ্য উপস্থাপন করা উচিত। কোনভাবেই দরখাস্ত বা আবেদনে ভুল তথ্য সংযুক্ত করা উচিত নয় 



দ্বিতীয়ত: স্পষ্ট এবং সাবলীল ভাষা দরখাস্ততে ব্যবহার করতে হবে। এবং একই সাথে সবকিছু সহজ এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। যাতে করে এটিকে পড়তে কোনরকম অসুবিধা না হয়। তাই ভাষার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। 



তৃতীয়ত: আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যুক্ত করতে হবে। অন্যথায় আপনার আবেদন বাতিল করা হতে পারে। 



চতুর্থত: ভুলক্রুটি এরাতে আবেদন করার আগে অবশ্যই আপনার নিজে কয়েকবার পুরো দরখাস্ত পড়ে নেওয়া উচিত। যাতে কোন কিছু ভুল হলে আপনার কাছেই ধরা পড়ে।



 এত কিছুর মধ্য দিয়ে কিভাবে গুছিয়ে শুদ্ধভাবে আবেদন লিখবেন এটা নিয়ে অনেকেই ভয়ে থাকেন। তবে প্রিয় পাঠক আপনাদের আর ভয়ের কোনো কারণ নেই। আশা করি আমাদের আজকের আর্টিকেল পড়ার পর। আপনার আর আবেদন বা দরখাস্ত নিয়ে। কোন প্রশ্ন থাকবে না। দরখাস্ত লেখার নিয়ম। থেকে শুরু করে একটা দরখাস্ত তে যা যা দরকার তার সবই। আপনারা জানতে পারবেন আমাদের আজকের আর্টিকেলে। 








জেলা প্রশাসক বরাবর দরখাস্ত লেখার নিয়ম





১) প্রথমে সবার উপরে আবেদনের তারিখ উল্লেখ করবেন। যেমন ” (তারিখ: ২০,০৯,২০২*)



২) তারপর বরাবর লিখে তাকে উল্লেখ করবেন যার উদ্দেশ্যে আপনি এ আবেদন বা দরখাস্ত লিখছেন। উদাহরণস্বরূপ মাননীয় জেলা প্রশাসক (বামপাশে)



৩) যার উদ্দেশ্যে আবেদন করছেন তাকে উল্লেখ করার পর তার ঠিক নিচেই স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন। 



৪) অতঃপর সে স্কুল বা সে প্রতিষ্ঠানের ঠিকানা স্পষ্ট ভাবে লিখবেন। 


৫) তারপর আপনার আবেদনের বিষয়টি লিখবেন।

উদাহরণস্বরূপ: জেলা প্রশাসক বরাবর দরখাস্ত


৬) তারপর দরখাস্তের কারণ লেখার আগে। 

জনাব/জনাবা বা মহাশয়/মহাশয়া, বলে শুরু করবেন।



৭) তারপর শুরুতে আপনার পরিচয় ভালোভাবে সাবলীল ভাষায় দিবেন অতঃপর এই আবেদন বা দরখাস্তের কারণ স্পষ্ট এবং সহজভাবে উল্লেখ করবেন। সম্ভব হলে এখানে প্রমাণসহ তুলে ধরবেন।



৮) এবং শেষ অংশে আপনার কারণ বিবেচনা করে। আপনার এই দরখাস্ত বা আবেদন। গ্রহণ করবে বলে আপনি আশাবাদী বলে উল্লেখ করবেন। 
এবং শেষে ধন্যবাদ দিবেন



৯) তারপর প্রথমে আপনার নাম তার নিচে আপনার স্বাক্ষর

 

নমুনা

 
তারিখ: ২০/১২/২০**



বরাবর



মাননীয় জেলা প্রশাসক



( জেলার নাম)



বিষয়: (আবেদনের বিষয়ে লিখুন)



জনাব,



সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি (আপনার জেলার নাম) জেলার (উপজেলার নাম) উপজেলার (ইউনিয়নের নাম) ইউনিয়নের একজন বাসিন্দা। ( এবার এখানে আপনার আবেদন বা দরখাস্তের কারন উল্লেখ করুন। এটা কোন সরকারি চাকরির জন্য হোক। কিংবা রাস্তাঘাট নির্মাণ বা যেকোনো কারনেই হোক। সুন্দরভাবে সাবলীল ভাষায় আপনার কারণটা এখানে লিখুন।)



অতএব, মাননীয় জেলা প্রশাসক আমি আশা করছি সরেজমিনে তদন্ত করে। ( আপনার সমস্যাটি লিখতে পারেন ) আপনি আমার এই আবেদনে শায় দিবেন  



ধন্যবাদান্তে,



(আপনার নাম লিখুন)



(আপনার ইউনিয়নের নাম) এর একজন বাসিন্দা




প্রিয় পাঠক। উপরের উদাহরণটি শুধুমাত্র এ
কটি নমুনা। আপনাদের বোঝার স্বার্থে এটিকে তৈরি করা হয়েছে। এটিকে আপনি আপনার প্রয়োজন মত পরিবর্তন করে। আপনার কারণ লিখে। জেলা প্রশাসক বরাবর দরখাস্ত লিখতে পারেন জেলা প্রশাসক কে।
 
আরো এমন সব পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন