ক্ষমা চেয়ে দরখাস্ত লেখার নিয়ম অফিস বসকে

ক্ষমা চেয়ে দরখাস্ত

ক্ষমা চেয়ে দরখাস্ত লেখার নিয়ম অফিস বসকে  কিভাবে লিখবেন  অনেকেই জানতে চান। কারণ ইচ্ছায় অনিচ্ছায় চাকরি জীবন সব জায়গায় আমরা বিভিন্ন ভুল করে থাকি। আর সেই ভুলের জন্য ক্ষমা চেয়ে দরখাস্ত লেখার দরকার পড়ে। চাকরি জীবনে লিখতে হয় বস বা অন্যান্য স্যারের উদ্দেশ্যে। তাই আমাদের আজকের এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন। ক্ষমা চেয়ে দরখাস্ত লেখার নিয়ম অফিস বসকে


আবেদন বা দরখাস্ত ছাত্র জীবন থেকে চাকরি জীবন সব ক্ষেত্রেই এটার বেশ গুরুত্ব রয়েছে
আমাদের সকলেরই জেনে রাখা জরুরি কিভাবে সঠিক নিয়মে শুদ্ধভাবে আবেদন বা দরখাস্ত লিখতে হয়। স্কুল জীবনের স্কুল অনুপস্থিতির আবেদন। স্কুল ছুটির আবেদন। থাকি শুরু করে বেতন মওকুফের অবদান। একই সাথে এটার গুরুত্ব রয়েছে চাকরি জীবনেও। বেতন বাড়ানোর জন্য আবেদন। চাকরি থেকে অবসর নেওয়ার দরখাস্ত। বেতন বাড়ানোর জন্য দরখাস্ত। আরো কত কি এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। সুন্দর দরখাস্ত লিখতে পারলে কর্তৃপক্ষ আপনাকে বেশ গুরুত্ব দিবে। দরখাস্ত বা আবেদন লেখার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু বিষয় অবলম্বন করা উচিত 


প্রথমত: দরখাস্ত তে একদম সঠিক এবং নির্ভুল তথ্য উপস্থাপন করা উচিত। কোনভাবেই দরখাস্ত বা আবেদনে ভুল তথ্য সংযুক্ত করা উচিত নয় 



দ্বিতীয়ত: স্পষ্ট এবং সাবলীল ভাষা দরখাস্ততে ব্যবহার করতে হবে। এবং একই সাথে সবকিছু সহজ এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। যাতে করে এটিকে পড়তে কোনরকম অসুবিধা না হয়। তাই ভাষার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। 



তৃতীয়ত: আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যুক্ত করতে হবে। অন্যথায় আপনার আবেদন বাতিল করা হতে পারে। 



চতুর্থত: ভুলক্রুটি এরাতে আবেদন করার আগে অবশ্যই আপনার নিজে কয়েকবার পুরো দরখাস্ত পড়ে নেওয়া উচিত। যাতে কোন কিছু ভুল হলে আপনার কাছেই ধরা পড়ে।



এত কিছুর মধ্য দিয়ে কিভাবে গুছিয়ে শুদ্ধভাবে আবেদন লিখবেন এটা নিয়ে অনেকেই ভয়ে থাকেন। তবে প্রিয় পাঠক আপনাদের আর ভয়ের কোনো কারণ নেই। আশা করি আমাদের আজকের আর্টিকেল পড়ার পর। আপনার আর আবেদন বা দরখাস্ত নিয়ে। কোন প্রশ্ন থাকবে না। দরখাস্ত লেখার নিয়ম। থেকে শুরু করে একটা দরখাস্ত তে যা যা দরকার তার সবই। আপনারা জানতে পারবেন আমাদের আজকের আর্টিকেলে। 



ক্ষমা চেয়ে দরখাস্ত লেখার নিয়ম অফিস বসকে :



১) প্রথমে সবার উপরে আবেদনের তারিখ উল্লেখ করবেন। যেমন ” (তারিখ: ২০,০৯,২০২*)



২) তারপর বরাবর লিখে তাকে উল্লেখ করবেন যার উদ্দেশ্যে আপনি এ আবেদন বা দরখাস্ত লিখছেন। উদাহরণস্বরূপ মাননীয় প্রধান শিক্ষক বা মাননীয় চেয়ারম্যান (বামপাশে)



৩) যার উদ্দেশ্যে আবেদন করছেন তাকে উল্লেখ পর তার ঠিক নিচেই স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন। 



৪) অতঃপর সে স্কুল বা সে প্রতিষ্ঠানের ঠিকানা স্পষ্ট ভাবে লিখবেন। 



৫) তারপর আপনার আবেদনের বিষয়টি লিখবেন।
উদাহরণস্বরূপ: ভুল স্বীকারোক্তি ও ক্ষমার দরখাস্ত



৬) তারপর দরখাস্তের কারণ লেখার আগে। 
জনাব/জনাবা বা মহাশয়/মহাশয়া, বলে শুরু করবেন।



৭) তারপর শুরুতে আপনার পরিচয় ভালোভাবে সাবলীল ভাষায় দিবেন অতঃপর এই আবেদন বা দরখাস্তের কারণ স্পষ্ট এবং সহজভাবে উল্লেখ করবেন। সম্ভব হলে এখানে প্রমাণসহ তুলে ধরবেন।



৮) এবং শেষ অংশে আপনার কারণ বিবেচনা করে। আপনার এই দরখাস্ত বা আবেদন। গ্রহণ করবে বলে আপনি আশাবাদী বলে উল্লেখ করবেন। 
এবং শেষে ধন্যবাদ দিবেন



৯) তারপর প্রথমে আপনার নাম তার নিচে আপনার স্বাক্ষর



ক্ষমা চেয়ে দরখাস্ত এর নমুনা 




তারিখ: ২০,১০,২০**



বরাবর 



(যার উদ্দেশ্যে লিখছেন যেমন ম্যানেজিং ডিরেক্টর,)
(কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম) 
(প্রতিষ্ঠানের ঠিকানা)



বিষয়: ভুল স্বীকারোক্তি ও ক্ষমার দরখাস্ত



মাননীয় [বসের নাম],
আমি [ঘটনার তারিখ ] তারিখে [আপনি যে ভুল করেছেন এবং যা ঘটেছে তা গুছিয়ে সুন্দর ভাবে বলুন] এর জন্য আমার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি বুঝতে পারছি যে আমার কাজটি [কারণ] ভুল ছিল এবং আমি এর সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করছি।



আমি স্বীকার করি যে আমার আচরণ (ভুলের কারণে যা হয়েছে) এর কারণ হয়েছে এবং এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার উদ্দেশ্য কখনোই [ক্ষতির বর্ণনা] করা ছিল না এবং আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।



আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আমি উক্ত ঘটনা থেকে শিক্ষা নিয়েছি এবং ভবিষ্যতে চাকরি জীবনে আরও সতর্ক থাকবো। আমি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে এরকম ভুল আর কখনোই করবো না।



আমি আশা করছি আপনি আমার এই ক্ষমা গ্রহণ করবেন এবং আমাকে [অনুরোধ] করার সুযোগ দেবেন। আমি ভবিষ্যতে আমার ভুল সংশোধন করার এবং আপনার বিশ্বাস ফিরে পেতে কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। 






ধন্যবাদান্তে 



(আপনার নাম) 
(আপনার স্বাক্ষর)
(আপনার পদবী) 
(আপনার প্রতিষ্ঠানের নাম)






প্রিয় পাঠক উপরের নমুনাটি আপনা
দের বোঝার স্বার্থে বানানো হয়েছে। এটি কি আপনার আপনাদের মত পরিবর্তন করে। আপনার নাম ঠিকানা প্রতিষ্ঠানের নাম। এবং আপনার কারণ লিখে ক্ষমা চেয়ে দরখাস্ত অফিস বসকে লিখে ফেলতে পারেন।