অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত লেখার নিয়ম।
অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত লেখার নিয়ম এটা নিয়ে অনেকেই গুগলে সার্চ করে থাকেন। আমাদের আজকের আর্টিকেল আপনারা জানবেন কিভাবে বেতন মওকুফের জন্য আবেদন বা দরখাস্ত করবেন।
আমাদের সকলেরই জেনে রাখা জরুরি কিভাবে সঠিক নিয়মে শুদ্ধভাবে আবেদন বা দরখাস্ত লিখতে হয়। স্কুল জীবনের স্কুল অনুপস্থিতির আবেদন। স্কুল ছুটির আবেদন। থেকে শুরু করে বেতন মওকুফের অবদান। একই সাথে এটার গুরুত্ব রয়েছে চাকরি জীবনেও। বেতন বাড়ানোর জন্য আবেদন। চাকরি থেকে অবসর নেওয়ার দরখাস্ত। বেতন বাড়ানোর জন্য দরখাস্ত। আরো কত কি এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। সুন্দর দরখাস্ত লিখতে পারলে কর্তৃপক্ষ আপনাকে বেশ গুরুত্ব দিবে। দরখাস্ত বা আবেদন লেখার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু বিষয় অবলম্বন করা উচিত
প্রথমত: দরখাস্ত তে একদম সঠিক এবং নির্ভুল তথ্য উপস্থাপন করা উচিত। কোনভাবেই দরখাস্ত বা আবেদনে ভুল তথ্য সংযুক্ত করা উচিত নয়
দ্বিতীয়ত: স্পষ্ট এবং সাবলীল ভাষা দরখাস্ত তে ব্যবহার করতে হবে। এবং একই সাথে সবকিছু সহজ এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। যাতে করে এটিকে পড়তে কোনরকম অসুবিধা না হয়। তাই ভাষার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত।
তৃতীয়ত: আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যুক্ত করতে হবে। অন্যথায় আপনার আবেদন বাতিল করা হতে পারে।
চতুর্থত: ভুলক্রুটি এরাতে আবেদন করার আগে অবশ্যই আপনার নিজে কয়েকবার পুরো দরখাস্ত পড়ে নেওয়া উচিত। যাতে কোন কিছু ভুল হলে আপনার কাছেই ধরা পড়ে।
এত কিছুর মধ্য দিয়ে কিভাবে গুছিয়ে শুদ্ধভাবে আবেদন লিখবেন এটা নিয়ে অনেকেই ভয়ে থাকেন। তবে প্রিয় পাঠক আপনাদের আর ভয়ের কোনো কারণ নেই। আশা করি আমাদের আজকের আর্টিকেল পড়ার পর। আপনার আর আবেদন বা দরখাস্ত নিয়ে। কোন প্রশ্ন থাকবে না। দরখাস্ত লেখার নিয়ম। থেকে শুরু করে একটা দরখাস্ত তে যা যা দরকার তার সবই। আপনারা জানতে পারবেন আমাদের আজকের আর্টিকেলে।
বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত লেখার নিয়ম:
১) প্রথমে “বরাবর” লিখে তার নাম লিখবেন যার উদ্দেশ্যে আপনি এ আবেদন বা দরখাস্ত লিখছেন। উদাহরণস্বরূপ: মাননীয় প্রধান শিক্ষক বা মাননীয় চেয়ারম্যান (বামপাশে)
২) যার উদ্দেশ্যে আবেদন করছেন তার নাম লেখার পর তার ঠিক নিচেই স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন।
৩) অতঃপর সে স্কুল বা সে প্রতিষ্ঠানের ঠিকানা স্পষ্ট ভাবে লিখবেন।
৪) তারপর আপনার আবেদনের বিষয়টি লিখবেন।
উদাহরণস্বরূপ: অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত ।
৫) তারপর দরখাস্তের কারণ লেখার আগে।
জনাব/জনাবা বা মহাশয়/মহাশয়া, বলে শুরু করবেন।
৬) তারপর শুরুতে আপনার পরিচয় ভালোভাবে সাবলীল ভাষায় দিবেন অতঃপর এই আবেদন বা দরখাস্তের কারণ স্পষ্ট এবং সহজভাবে উল্লেখ করবেন। সম্ভব হলে এখানে প্রমাণসহ তুলে ধরবেন।
৭) এবং শেষ অংশে আপনার কারণ বিবেচনা করে। আপনার এই দরখাস্ত বা আবেদন। গ্রহণ করবে বলে আপনি আশাবাদী বলে উল্লেখ করবেন।
এবং শেষে ধন্যবাদ দিবেন
৮) তারপর প্রথমে আপনার নাম তার নিচে আপনার স্বাক্ষর এবং সবার নিচে তারিখ উল্লেখ করে দিবেন
প্রিয় পাঠক আপনাদের সুবিধার্থে আবেদন বা দরখাস্ত লেখার সঠিক নিয়মে স্পষ্টভাবে ২ টি নমুনা সহ দরখাস্ত লিখে দেওয়া হয়েছে। যেগুলোতে আপনারা আপনাদের নাম ঠিকানা। এবং আপনাদের আবেদন বা দরখাস্তের কারণ। লিখে আপনাদের স্কুল কলেজ বা যেকোনো জায়গায় উপস্থাপন করতে পারেন।
অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন
প্রথমটি আপনি আপনার নিজের জন্য আবেদন বা দরখাস্ত যেভাবে লিখবেন।
নমুনা ১
বরাবর
মাননীয় প্রধান শিক্ষক,
রায়পুর উচ্চ বিদ্যালয়
রায়পুর,বাংলাদেশ
বিষয়: অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন
জনাব/জনাবা,
আমি, মোঃ আরিফুল, পিতা মোঃ রফিক । আমি এই স্কুলের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। রোল নাম্বার ০৬, আমি এই মর্মে আবেদন করছি যে আমার অর্ধেক বেতন মওকুফ করা হোক।
আবেদনের কারণ:
আমার বাবা পেশায় একজন রিক্সাচালক। কিন্তু তিনি কয়েক মাস ধরে অসুস্থতার কারণে ঠিকমত রিক্সা চালাতে পারছে না। যার ফলে আমরা চরম অর্থ সংকটের মধ্যে পড়েছি। আমার বাবাই হচ্ছে আমাদের পরিবারে একমাত্র রোজগার করেন। অনেকদিন অসুস্থতার কারণে আমাদের বেশ কিছু টাকা ঋণ হয়ে গেছে। তাই এই অর্থ সংকটের মধ্যে আমার পুরো বেতন দিয়ে আমাকে লেখাপড়া করানো আমার পরিবারের পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে।
আমি আশা করি আপনি আমার আবেদনটি বিবেচনা করবেন এবং আমার সন্তানের বেতন অর্ধেক মওকুফ করার অনুমতি দেবেন।
ধন্যবাদ,
মোঃ আরিফুল,
[আপনার স্বাক্ষর]
তারিখ: ২০/০৭/২০২”
প্রিয় পাঠক এটি ছিল আপনার নিজের জন্য কিভাবে দরখাস্ত লিখবেন। নমুনা ২ হচ্ছে আপনি অভিভাবক হয়ে কিভাবে আপনার সন্তান বা আত্মীয়র জন্য দরখাস্ত লিখবেন।
নমুনা ২
বরাবর
মাননীয় প্রধান শিক্ষক,
রায়পুর উচ্চ বিদ্যালয়
রায়পুর,বাংলাদেশ
বিষয়: অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন
মহাশয়/মহাশয়া,
আমি, মোহাম্মদ রফিক, মোঃ আরিফুলের এর অভিভাবক। আমার সন্তান অত্র বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াশোনা করে। আমি এই মর্মে আবেদন করছি যে আমার সন্তানের বেতন অর্ধেক মওকুফ করা হোক।
আবেদনের কারণ:
আমি পেশায় একজন রিক্সা চালক। বেশ কয়েক মাস যাবত অসুস্থতার কারণে আমি ঠিকমত রিক্সা চালাতে পারছি না। আমার পরিবারের একমাত্র আয়ের উৎস আমি। শেষ কয়েক মাস যাবত রিক্সা না চালানোর ফলে ব্যাপকভাবে। অর্থ সংকটে পড়েছি। একই সাথে অনেক টাকা ঋণের মধ্যে আছি। তাই আমার সন্তানের স্কুলের বেতন দিতে পারছিনা। এই মুহূর্তে এই অর্থ সংকটের মধ্যে। আমার সন্তানের পুরো বেতন দিয়ে লেখাপড়া চালানো আমার পক্ষে কোনভাবেই সম্ভব নয়।
আমি আশা করি আপনি আমার আবেদনটি বিবেচনা করবেন এবং আমার সন্তানের বেতন অর্ধেক মওকুফ করার অনুমতি দেবেন।
ধন্যবাদ,
মোহাম্মদ রফিক
[আপনার স্বাক্ষর]
তারিখ: ২০/০৭/২০২”
