স্কুলে ভর্তির জন্য আবেদন প্রধান শিক্ষকের কাছে। কিভাবে লিখবেন দেখে নিন
স্কুলে ভর্তির জন্য আবেদন প্রধান শিক্ষকের কাছে কিভাবে লিখবেন। এটা নিয়ে অনেকেই গুগলে এ সার্চ করে থাকেন। আমাদের আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন স্কুলে ভর্তির জন্য আবেদন কিভাবে করতে হয়
আমাদের সকলেরই জেনে রাখা জরুরি কিভাবে সঠিক নিয়মে শুদ্ধভাবে আবেদন বা দরখাস্ত লিখতে হয়। স্কুল জীবনের স্কুল অনুপস্থিতির আবেদন। স্কুল ছুটির আবেদন। থাকি শুরু করে বেতন মওকুফের অবদান। একই সাথে এটার গুরুত্ব রয়েছে চাকরি জীবনেও। বেতন বাড়ানোর জন্য আবেদন। চাকরি থেকে অবসর নেওয়ার দরখাস্ত। বেতন বাড়ানোর জন্য দরখাস্ত। আরো কত কি এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। সুন্দর দরখাস্ত লিখতে পারলে কর্তৃপক্ষ আপনাকে বেশ গুরুত্ব দিবে। দরখাস্ত বা আবেদন লেখার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু বিষয় অবলম্বন করা উচিত
প্রথমত: দরখাস্ত তে একদম সঠিক এবং নির্ভুল তথ্য উপস্থাপন করা উচিত। কোনভাবেই দরখাস্ত বা আবেদনে ভুল তথ্য সংযুক্ত করা উচিত নয়
দ্বিতীয়ত: স্পষ্ট এবং সাবলীল ভাষা দরখাস্ততে ব্যবহার করতে হবে। এবং একই সাথে সবকিছু সহজ এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। যাতে করে এটিকে পড়তে কোনরকম অসুবিধা না হয়। তাই ভাষার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত।
তৃতীয়ত: আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যুক্ত করতে হবে। অন্যথায় আপনার আবেদন বাতিল করা হতে পারে।
চতুর্থত: ভুলক্রুটি এরাতে আবেদন করার আগে অবশ্যই আপনার নিজে কয়েকবার পুরো দরখাস্ত পড়ে নেওয়া উচিত। যাতে কোন কিছু ভুল হলে আপনার কাছেই ধরা পড়ে।
এত কিছুর মধ্য দিয়ে কিভাবে গুছিয়ে শুদ্ধভাবে আবেদন লিখবেন এটা নিয়ে অনেকেই ভয়ে থাকেন। তবে প্রিয় পাঠক আপনাদের আর ভয়ের কোনো কারণ নেই। আশা করি আমাদের আজকের আর্টিকেল পড়ার পর। আপনার আর আবেদন বা দরখাস্ত নিয়ে। কোন প্রশ্ন থাকবে না। দরখাস্ত লেখার নিয়ম। থেকে শুরু করে একটা দরখাস্ত তে যা যা দরকার তার সবই। আপনারা জানতে পারবেন আমাদের আজকের আর্টিকেলে।
আবেদন বা দরখাস্ত লেখার নিয়ম:
১) প্রথমে সবার উপরে আবেদনের তারিখ উল্লেখ করবেন। যেমন ” (তারিখ: ২০,০৯,২০২*)
২) তারপর বরাবর লিখে তাকে উল্লেখ করবেন যার উদ্দেশ্যে আপনি এ আবেদন বা দরখাস্ত লিখছেন। উদাহরণস্বরূপ মাননীয় প্রধান শিক্ষক বা মাননীয় চেয়ারম্যান (বামপাশে)
৩) যার উদ্দেশ্যে আবেদন করছেন তাকে উল্লেখ পর তার ঠিক নিচেই স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন।
৪) অতঃপর সে স্কুল বা সে প্রতিষ্ঠানের ঠিকানা স্পষ্ট ভাবে লিখবেন।
৫) তারপর আপনার আবেদনের বিষয়টি লিখবেন।
উদাহরণস্বরূপ: অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন
৬) তারপর দরখাস্তের কারণ লেখার আগে।
জনাব/জনাবা বা মহাশয়/মহাশয়া, বলে শুরু করবেন।
৭) তারপর শুরুতে আপনার পরিচয় ভালোভাবে সাবলীল ভাষায় দিবেন অতঃপর এই আবেদন বা দরখাস্তের কারণ স্পষ্ট এবং সহজভাবে উল্লেখ করবেন। সম্ভব হলে এখানে প্রমাণসহ তুলে ধরবেন।
৮) এবং শেষ অংশে আপনার কারণ বিবেচনা করে। আপনার এই দরখাস্ত বা আবেদন। গ্রহণ করবে বলে আপনি আশাবাদী বলে উল্লেখ করবেন।
এবং শেষে ধন্যবাদ দিবেন
৯) তারপর প্রথমে আপনার নাম তার নিচে আপনার স্বাক্ষর
স্কুলে ভর্তির জন্য আবেদন
আপনাদের সুবিধার্থে নিচে একটি আবেদনের নমুনা দেওয়া হলো। যেখানে আপনি আপনার নিজের আবেদনের কারণ। এবং আপনার নাম ঠিকানা উল্লেখ করে আবেদন করতে পারবেন।
নমুনা:
তারিখ: ২০,০৯,২০২*
বরাবর,
মাননীয় প্রধান শিক্ষক,
রায়পুর উচ্চ বিদ্যালয়
রায়পুর,গাজীপুর
বিষয়: স্কুলে ভর্তির জন্য আবেদন
জনাব,
সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি শ্যামপুর উচ্চ বিদ্যালয়, শ্যামপুর,গাজীপুর, থেকে জিপিএ ৫.০০, পেয়ে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। অতএব আমি আপনার এই বিদ্যালয়ে। নবম শ্রেণীতে ভর্তি হবার জন্য আবেদন করছি।
অতএব, আমি আশা করছি আপনি আমার বিষয়টি বিবেচনা করে। আপনি আমাকে আপনার এই বিদ্যালয়ে ভর্তির আবেদনটি গ্রহণ করবেন।
ধন্যবাদ,
নিবেদক,
মোহাম্মদ আরিফুল ইসলাম,
(আপনার শ্রেণী)
(রোল নাম্বার)
প্রিয় পাঠক আপনার নিজের পরিচয় এবং নিজের আবেদনের কারণ লিখে। উপরের উল্লেখিত আবেদনটি আপনি করতে পারেন এটি আপনার বোঝার স্বার্থে দেওয়া হয়েছে। আশা করি আমাদের আজকের আর্টিকেলটি পড়ার পর আপনি এখন জেনে গেছেন। কিভাবে স্কুলে ভর্তির জন্য আবেদন করবেন প্রধান শিক্ষকের নিকট।
আবেদনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
