বক্তব্য কিভাবে শুরু করব : বক্তৃতা দেওয়ার নিয়ম দেখে নিন
বক্তব্য কিভাবে শুরু করব এটা আমরা অনেকেই জানতে চাই। আমাদের জীবনে হয়তো কখনো না কখনো বক্তব্য দিতে হতে পারে বা আমরা অনেকেই বক্তব্য দিয়ে ফেলেছি। কিন্তু বক্তব্য দিতে গিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন। কি বলতে গিয়ে কি বলে ফেলেন। আবার অনেকে বক্তব্যর মাঝখানে এসে কি বলবেন সেটা ভুলে যান। বহু সমস্যা সম্মুখীন হন অনেকে। আবার অনেকে সঠিক ভাবে বক্তব্য দেওয়ার পরেও দর্শকের মন জয় করতে পারেন না। তাই কিভাবে শুরু করবেন এটা সকলেরই জেনে রাখা জরুরী। হাই মাদার আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন বক্তব্য কিভাবে শুরু করতে হয় সুন্দর এবং গুছিয়ে। তাই চলুন জেনে নেওয়া যাক।
বক্তব্য কিভাবে শুরু করব
সুন্দরভাবে বক্তৃতা দেওয়া ও একটি আর্ট যা সবাই পারেনা। কিভাবে সুন্দর ভাবে গুছিয়ে বক্তব্য দিয়ে শ্রোতাদের মন জয় করবেন। গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আজকের এই আর্টিকেলে আপনাদের সামনে তুলে ধরবো
পর্যাপ্ত অনুশীলন
বক্তৃতা দেওয়ার আগে প্রায় সবাই দুশ্চিন্তায় ভোগেন। এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে বারবার অনুশীলন করতে হয়। আপনার নোটগুলো সঠিক কিনা তা নিশ্চিত করতে বারবার পরীক্ষা করুন। যখন আপনি মনে করেন আপনার বক্তৃতা সঠিক। বারবার অনুশীলন করতে থাকুন। আপনার বক্তৃতা ভিডিও করুন বা আপনার বক্তৃতা সমালোচনা করতে একটি বন্ধুকে বলুন। তাতে করে আপনার বক্তৃতায় যদি কোন ভুল থাকে সেটি খুঁজে পাবেন।
গল্প বা প্রশ্ন দিয়ে শুরু করুন
শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করার জন্য একটি আকর্ষণীয় গল্প বা প্রশ্ন দিয়ে শুরু করা একটি দুর্দান্ত উপায়। গল্প বা প্রশ্ন দিয়ে বক্তৃতা শুরু করলে আপনার শ্রোতারা আপনার প্রতি আরো বেশি মনোযোগী হবে।
হাস্যরস ব্যবহার করুন
শ্রোতাদের হাসাতে একটি হালকা মজার কথা দিয়ে শুরু করা একটি ভাল উপায় হতে পারে। তাই বক্তৃতা দেওয়ার সময় হাসিমুখে বক্তৃতা দিন। এবং কোনো জোকস বা এমন কিছু বলুন যার ফলে শ্রোতারা হাসে
তাদের প্রয়োজন ও আগ্রহ
বক্তৃতা দেওয়ার সময় আপনার শ্রোতাদের কি কি বিষয়ে আগ্রহ রয়েছে এবং কি কি বিষয়ে তাদের জানা প্রয়োজন সে সব বিষয়ে কথা বলার চেষ্টা করুন। যদি তাদের প্রয়োজনীয় বা আগ্রহ রয়েছে এমন কোন বিষয়ে কথা বলেন এতে করে তারা আপনার বক্তৃতা শুনতে আরও বেশি আগ্রহী হবে। এবং আপনি শ্রোতাদের মন জয় করতে পারবেন।
আপনার বক্তব্যে এর বিষয়বস্তু পরিষ্কার করুন:
•আপনার মূল বার্তা স্পষ্টভাবে বলুন: আপনার বক্তব্যের শুরুতেই আপনার মূল বার্তাটি স্পষ্টভাবে বলুন।
•আপনার বক্তব্যের কাঠামো তুলে ধরুন: আপনার বক্তব্যের প্রধান পয়েন্টগুলো সংক্ষেপে বলুন।
•আপনার শ্রোতাদের কী আশা করতে পারে তা তাদের জানান: আপনার বক্তব্য তাদের কী শিখতে বা অর্জন করতে সাহায্য করবে তা তাদের জানান।
বক্তব্য দেওয়ার কিছু অতিরিক্ত টিপস:
আপনার শরীরী ভাষা ব্যবহার করুন: আপনার বক্তব্যকে আরও আকর্ষণীয় করতে আপনার মুখের অভিব্যক্তি, হাতের ইশারা এবং শরীরের ভঙ্গি ব্যবহার করুন। এতে করে খুব সহজেই শ্রোতারা আপনার দিকে মনোযোগী হবে।শ্রোতাদের সাথে যোগাযোগ করুন: আপনার বক্তব্য চলাকালীন আপনার শ্রোতাদের সাথে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং তাদের মতামত নিয়ে আলোচনা করুন।
প্রিয় পাঠক বক্তব্য কিভাবে শুরু করব বলে যারা এতদিন গুগলে সার্চ করে থাকতেন এবং বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করে থাকতেন আশা করি তারা আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে বক্তৃতা কিভাবে শুরু করবেন তা নিয়ে একটি পরিপূর্ণ ধারণা পেয়েছেন। আরো এমন সব আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন
