জ্বর থাকার কারনে স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত লেখার নিয়ম
জ্বর থাকার কারনে স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত। কিভাবে লিখবেন এটা নিয়ে অনেকেই গুগলে সার্চ করে থাকেন। আমাদের প্রায় সময় বিভিন্ন অসুখ এবং জ্বর হয়ে থাকে। তাই জ্বর থাকার কারনে স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত। কিভাবে লিখতে এটা আমাদের সকলেরই জেনে রাখা জরুরী। কারণ জ্বর খুবই পরিচিত একটি অসুখ আমাদের দেশে। জ্বর হয়নি এমন মানুষ পাওয়া দুষ্কর। তাই চলুন দেখে নেওয়া যাক জ্বর থাকার কারনে স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত লেখার নিয়ন উদাহরণসহ
আবেদন বা দরখাস্ত ছাত্র জীবন থেকে চাকরি জীবন সব ক্ষেত্রেই এটার বেশ গুরুত্ব রয়েছে
আমাদের সকলেরই জেনে রাখা জরুরি কিভাবে সঠিক নিয়মে শুদ্ধভাবে আবেদন বা দরখাস্ত লিখতে হয়। স্কুল জীবনের স্কুল অনুপস্থিতির আবেদন। স্কুল ছুটির আবেদন। থেকে শুরু করে বেতন মওকুফের অবদান। একই সাথে এটার গুরুত্ব রয়েছে চাকরি জীবনেও। বেতন বাড়ানোর জন্য আবেদন। চাকরি থেকে অবসর নেওয়ার দরখাস্ত। বেতন বাড়ানোর জন্য দরখাস্ত। আরো কত কি এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। সুন্দর দরখাস্ত লিখতে পারলে কর্তৃপক্ষ আপনাকে বেশ গুরুত্ব দিবে। দরখাস্ত বা আবেদন লেখার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু বিষয় অবলম্বন করা উচিত
প্রথমত: দরখাস্ত তে একদম সঠিক এবং নির্ভুল তথ্য উপস্থাপন করা উচিত। কোনভাবেই দরখাস্ত বা আবেদনে ভুল তথ্য সংযুক্ত করা উচিত নয়
দ্বিতীয়ত: স্পষ্ট এবং সাবলীল ভাষা দরখাস্ততে ব্যবহার করতে হবে। এবং একই সাথে সবকিছু সহজ এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। যাতে করে এটিকে পড়তে কোনরকম অসুবিধা না হয়। তাই ভাষার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত।
তৃতীয়ত: আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যুক্ত করতে হবে। অন্যথায় আপনার আবেদন বাতিল করা হতে পারে।
চতুর্থত: ভুলক্রুটি এরাতে আবেদন করার আগে অবশ্যই আপনার নিজে কয়েকবার পুরো দরখাস্ত পড়ে নেওয়া উচিত। যাতে কোন কিছু ভুল হলে আপনার কাছেই ধরা পড়ে।
এত কিছুর মধ্য দিয়ে কিভাবে গুছিয়ে শুদ্ধভাবে আবেদন লিখবেন এটা নিয়ে অনেকেই ভয়ে থাকেন। তবে প্রিয় পাঠক আপনাদের আর ভয়ের কোনো কারণ নেই। আশা করি আমাদের আজকের আর্টিকেল পড়ার পর। আপনার আর আবেদন বা দরখাস্ত নিয়ে। কোন প্রশ্ন থাকবে না। দরখাস্ত লেখার নিয়ম। থেকে শুরু করে একটা দরখাস্ত তে যা যা দরকার তার সবই। আপনারা জানতে পারবেন আমাদের আজকের আর্টিকেলে।
জ্বর থাকার কারনে স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত :
১) প্রথমে সবার উপরে আবেদনের তারিখ উল্লেখ করবেন। যেমন ” (তারিখ: ২০,০৯,২০২*)
২) তারপর বরাবর লিখে তাকে উল্লেখ করবেন যার উদ্দেশ্যে আপনি এ আবেদন বা দরখাস্ত লিখছেন। উদাহরণস্বরূপ মাননীয় প্রধান শিক্ষক বা মাননীয় চেয়ারম্যান (বামপাশে)
৩) যার উদ্দেশ্যে আবেদন করছেন তাকে উল্লেখ পর তার ঠিক নিচেই স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন।
৪) অতঃপর সে স্কুল বা সে প্রতিষ্ঠানের ঠিকানা স্পষ্ট ভাবে লিখবেন।
৫) তারপর আপনার আবেদনের বিষয়টি লিখবেন।
উদাহরণস্বরূপ: জ্বর থাকার কারনে স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত
৬) তারপর দরখাস্তের কারণ লেখার আগে।
জনাব/জনাবা বা মহাশয়/মহাশয়া, বলে শুরু করবেন।
৭) তারপর শুরুতে আপনার পরিচয় ভালোভাবে সাবলীল ভাষায় দিবেন অতঃপর এই আবেদন বা দরখাস্তের কারণ স্পষ্ট এবং সহজভাবে উল্লেখ করবেন। সম্ভব হলে এখানে প্রমাণসহ তুলে ধরবেন।
৮) এবং শেষ অংশে আপনার কারণ বিবেচনা করে। আপনার এই দরখাস্ত বা আবেদন। গ্রহণ করবে বলে আপনি আশাবাদী বলে উল্লেখ করবেন।
এবং শেষে ধন্যবাদ দিবেন
৯) তারপর প্রথমে আপনার নাম তার নিচে আপনার স্বাক্ষর
উদাহরণ
তারিখ: ২০/১২/২০**
বরাবর
মাননীয় প্রধান শিক্ষক
(আপনার কলেজের নাম)
(থানার নাম এবং জেলার নাম)
বিষয়: অসুস্থতার জন্য ছুটির আবেদন।
মহাশয়,
সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি (স্কুল বা কলেজের নাম) এর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী । কিন্তু গত ১৩/৫/২০** থেকে ১৭/৫/২০** তারিখ পর্যন্ত শরীরে প্রচন্ড জ্বর থাকায় আমি স্কুলে উপস্থিত থাকতে পারিনি। শরীরের প্রচন্ড জ্বর থাকায় আমি আসার চেষ্টা করা সত্ত্বেও আসতে পারিনি। কিন্তু আজ আমি নিজেকে অনেকটা সুস্থ অনুভব করায় স্কুলে উপস্থিত হয়েছি। এখন আমি মনে করছি আমি ক্লাস করার জন্য প্রস্তুত।
অতএব, মাননীয় প্রধান শিক্ষক আপনার কাছে আকুল আবেদন আমার এই অসুস্থতার কথা বিবেচনা করে আমার এই চার দিন ছুটি মঞ্জুর করুন।
ধন্যবাদান্তে,
(আপনার নাম লিখুন)
(আপনার ক্লাস লিখুন)
(আপনার রোল)
প্রিয় পাঠক আপনাদের বোঝার স্বার্থে এটি মাত্র একটি উদাহরণ। আপনারা নিজেদের মতো পরিবর্তন করে এটিকে ব্যবহার করতে পারেন অথবা উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী নিজেরা তৈরি করতে পারেন।
আশা করি আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জ্বর থাকার কারনে স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত কিভাবে লিখবেন এ নিয়ে একটি পরিপূর্ণ ধারণা পেয়েছেন। আরো এমন সব আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন
