বারান্দায় বাগান করার সহজ পদ্ধতি

বারান্দায় বাগান করার সহজ পদ্ধতি

বারান্দায় বাগান করার সহজ পদ্ধতি সম্পর্কে জানতে অনেকেরই আগ্রহ রয়েছে। কারণ যারা ঢাকা সহ বিভিন্ন শহরে থাকেন তারা সকলেই চান নিজেদের বারান্দায় একটি বাগান থাকুক। যেখানে নিজেদের পছন্দের ফুলের বিভিন্ন উদ্ভিদের গাছ থাকবে। যা আপনার পুরো বাসায় সুভাষ ছড়াবে। তবে চাইলেই নিজের ইচ্ছে অনুযায়ী নার্সারি থেকে গাছ নিয়ে এসে লাগিয়ে দিলেই বাগান হয়ে যাবে না। বারান্দায় বাগান করার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক অবলম্বন করতে হবে। অন্যথায় আপনার বাগানে কোন গাছ বেড়ে উঠবে না। তাই আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন বারান্দায় বাগান করার সহজ পদ্ধতি। 


বারান্দায় বাগান করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোদ। আপনার বারান্দায় ঠিক কতক্ষণ রোদ থাকে কি পরিমানের রোদ থাকে সেটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ বেশিরভাগ গাছের বেড়ে ওঠা, বড় হওয়া এবং গাছের বেঁচে থাকা নির্ভর করে সূর্যের আলোর উপর। তাই রোদ খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখেন আপনার বারান্দায় পর্যাপ্ত রোদ থাকে এবং দিনের অধিকাংশ সময় সূর্যের আলো থাকে। তাহলে আপনি টগর, গোলাপ, অপরাজিতা, জুই, দোলনচাঁপা, অর্কিড, বেলি, হাসনাহেনা এই গাছগুলো লাগাতে পারেন। এগুলো পর্যাপ্ত সূর্যের আলো থাকলে খুব ভালো জন্মায়। আর যদি পর্যাপ্ত সূর্যের আলো না থাকে সেক্ষেত্রে কিছু পাতাবাহার গাছ লাগাতে পারেন যেমন এরিকা পাম, মানিপ্লান্ট। এ গাছগুলো পর্যাপ্ত সূর্যের আলো না থাকলেও জন্মায়। 

বারান্দায় বাগান করার সহজ পদ্ধতি


বারান্দায় বাগান করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবলম্বন করতে হবে যেমন জায়গা নির্বাচন, টব ও মাটি, গাছের পরিচর্যা । এমন গুরুত্বপূর্ণ সব তথ্য এবং বারান্দায় বাগান করার সহজ পদ্ধতি নিচে দেওয়া হল।

জায়গা নির্বাচন


•বারান্দায় বাগান করার জন্য বারান্দার যে অংশে সব থেকে বেশি রোদ আসে সেই অংশটি নির্বাচন করুন । বেশিরভাগ গাছের জন্য দিনের কয়েক ঘন্টা রোদ প্রয়োজন।
•বারান্দার আকার বিবেচনা করে গাছের আকার ও সংখ্যা নির্ধারণ করুন।
•ভারী টব বা গাছ রাখার ক্ষেত্রে বারান্দার এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত জায়গা আছে এবং যেখানে ওজন বহন করতে পারে।

টব ও মাটি


•বারান্দায় গাছ লাগানোর জন্য উপযুক্ত টব বা পাত্র নির্বাচন করতে হবে। প্লাস্টিক, মাটির বা ধাতুর টব ব্যবহার করতে পারেন।
• টব নিকাশের জন্য যেন ছিদ্র থাকে এ ব্যাপারে নিশ্চিত হোন।
•ভালো মানের পুষ্টি সমৃদ্ধ মাটি ব্যবহার করুন। বাজারে বিভিন্ন ধরণের পট্টিং মিক্স পাওয়া যায় যা বারান্দার বাগানের জন্য উপযুক্ত।

বারান্দায় বাগান এর জন্য গাছ নির্বাচন


•গাছ নির্বাচনের ক্ষেত্রে এমন সব গাছ নির্বাচন করন যা বারান্দার লাগানোর জন্য উপযুক্ত।
•রোদ, ছায়া এবং পানির চাহিদা বিবেচনা করে গাছ নির্বাচন করুন।
•ফুলের গাছ, শাকসবজি, ভেষজ গাছ, বা ছোট ফলের গাছ বারান্দার জন্য সবচেয়ে ভালো।
•আপনার পছন্দ ও রুচি অনুযায়ী গাছ নির্বাচন করুন।

গাছ লাগানো ও গাছের যত্ন 


•টবে পর্যাপ্ত পরিমাণে মাটি ভরুন।
•গাছের চারপাশে মাটি দিয়ে শক্ত করে চাপুন।
•নতুন লাগানো গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দিন।

•গাছে সকাল বিকাল নিয়মিত পানি দিন। মাটি শুকিয়ে গেলেই পানি দিতে থাকুন।
•অতিরিক্ত পানি দিলে গাছের গোড়া পথে যেতে পারে তাই অতিরিক্ত পানি দেওয়া পরিহার করুন।
•নিয়মিত গাছের গোড়া পরিষ্কার করুন ও আগাছা পরিষ্কার করুন।
•প্রয়োজনে সার প্রয়োগ করুন।
•পোকামাকড় ও রোগের আক্রমণ থেকে গাছকে রক্ষা করুন।

 


বারান্দায় বাগান করার জন্য কিছু অতিরিক্ত টিপস


•বারান্দার আকর্ষণ বৃদ্ধির জন্য টব, গাছের স্ট্যান্ড, বা অন্যান্য সাজসজ্জা ব্যবহার করুন।
•যদি জায়গা কম থাকে তাহলে ঝুলন্ত টব ব্যবহার করে জায়গা বাঁচাতে পারেন।
•বাগানের পরিবেশকে আরো সুন্দর করতে বিভিন্ন রঙের ফুলের গাছ লাগাতে পারেন। এতে করে দূর থেকে বাগানকে দেখে আরো আকর্ষণীয় মনে হবে।
•পরিবারের সদস্যদের সাথে মিলে বাগান করার কাজ শেয়ার করুন।



প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে বারান্দায় বাগান করার সহজ পদ্ধতি সম্পর্কে আপনি একটি পরিপূর্ণ ধারণা পেয়েছেন আরো এমন সব আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।