এমপি বরাবর দরখাস্ত লেখার নিয়ম জেনে নিন

এমপি বরাবর দরখাস্ত লেখার নিয়ম

এমপি বরাবর দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানতে প্রতিনিয়ত মানুষ গুগল সার্চ করে থাকেন। কিভাবে সঠিক নিয়মে এমপি বরাবর দরখাস্ত লিখতে হয় তা অনেকেই জানেন না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। যা সমাধানের জন্য আমাদের এমপি বরাবর দরখাস্ত লেখার প্রয়োজন পড়ে। আর সঠিক নিয়মে এমপি বরাবর দরখাস্ত লিখতে পারলে আমাদের সমস্যার সমাধান হওয়ার খুব ভালো সম্ভাবনা থাকে। তাই আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন এমপি বরাবর দরখাস্ত লেখার নিয়ম উদাহরণসহ

 

আবেদন বা দরখাস্ত ছাত্র জীবন থেকে চাকরি জীবন সব ক্ষেত্রেই এটার বেশ গুরুত্ব রয়েছে আমাদের সকলেরই জেনে রাখা জরুরি কিভাবে সঠিক নিয়মে শুদ্ধভাবে আবেদন বা দরখাস্ত লিখতে হয়। স্কুল জীবনের স্কুল অনুপস্থিতির আবেদন। স্কুল ছুটির আবেদন। থেকে শুরু করে বেতন মওকুফের আবেদন। একই সাথে এটার গুরুত্ব রয়েছে চাকরি জীবনেও। বেতন বাড়ানোর জন্য আবেদন। চাকরি থেকে অবসর নেওয়ার দরখাস্ত। আরো কত কি এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। সুন্দর দরখাস্ত লিখতে পারলে কর্তৃপক্ষ আপনাকে বেশ গুরুত্ব দিবে। দরখাস্ত বা আবেদন লেখার ক্ষেত্রে আমরা অনেকে কিছু ভুল করে থাকি। যা আমাদের করা একদম উচিত নয়। দরখাস্ততে করা যাবে না এরকম চারটি বললাম নিচে দেওয়া হলো

 

প্রথমত: দরখাস্ত তে একদম সঠিক এবং নির্ভুল তথ্য উপস্থাপন করা উচিত। কোনভাবেই দরখাস্ত বা আবেদনে ভুল তথ্য সংযুক্ত করা উচিত নয়

 

দ্বিতীয়ত: স্পষ্ট এবং সাবলীল ভাষা দরখাস্ততে ব্যবহার করতে হবে। এবং একই সাথে সবকিছু সহজ এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। যাতে করে এটিকে পড়তে কোনরকম অসুবিধা না হয়। তাই ভাষার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত।

 

তৃতীয়ত: আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যুক্ত করতে হবে। অন্যথায় আপনার আবেদন বাতিল করা হতে পারে।

 

চতুর্থত: ভুলক্রুটি এরাতে আবেদন করার আগে অবশ্যই আপনার নিজে কয়েকবার পুরো দরখাস্ত পড়ে নেওয়া উচিত। যাতে কোন কিছু ভুল হলে আপনার কাছেই ধরা পড়ে।

 

এত কিছুর মধ্য দিয়ে কিভাবে গুছিয়ে শুদ্ধভাবে আবেদন লিখবেন এটা নিয়ে অনেকেই ভয়ে থাকেন। তবে প্রিয় পাঠক আপনাদের আর ভয়ের কোনো কারণ নেই। আশা করি আমাদের আজকের আর্টিকেল পড়ার পর। আপনার আর আবেদন বা দরখাস্ত নিয়ে। কোন প্রশ্ন থাকবে না। দরখাস্ত লেখার নিয়ম। থেকে শুরু করে একটা দরখাস্ত তে যা যা দরকার তার সবই। আপনারা জানতে পারবেন আমাদের আজকের আর্টিকেলে।

 

এমপি বরাবর দরখাস্ত লেখার নিয়ম

 

১) প্রথমে সবার উপরে আবেদনের তারিখ উল্লেখ করবেন। যেমন ” (তারিখ: ২০,০৯,২০২*)

 

২) তারপর বরাবর লিখে তাকে উল্লেখ করবেন যার উদ্দেশ্যে আপনি এ আবেদন বা দরখাস্ত লিখছেন। উদাহরণস্বরূপ মাননীয় প্রধান শিক্ষক বা মাননীয় চেয়ারম্যান (বামপাশে)

 

৩) যার উদ্দেশ্যে আবেদন করছেন তাকে উল্লেখ পর তার ঠিক নিচেই স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন।

 

৪) অতঃপর সে স্কুল বা সে প্রতিষ্ঠানের ঠিকানা স্পষ্ট ভাবে লিখবেন।

 

৫) তারপর আপনার আবেদনের বিষয়টি লিখবেন।

 

উদাহরণস্বরূপ: রাস্তার সংস্কারের জন্য দরখাস্ত

 

৬) তারপর দরখাস্তের কারণ লেখার আগে।

 

জনাব/জনাবা বা মহাশয়/মহাশয়া, বলে শুরু করবেন।

 

৭) তারপর শুরুতে আপনার পরিচয় ভালোভাবে সাবলীল ভাষায় দিবেন অতঃপর এই আবেদন বা দরখাস্তের কারণ স্পষ্ট এবং সহজভাবে উল্লেখ করবেন। সম্ভব হলে এখানে প্রমাণসহ তুলে ধরবেন।

 

৮) এবং শেষ অংশে আপনার কারণ বিবেচনা করে। আপনার এই দরখাস্ত বা আবেদন। গ্রহণ করবে বলে আপনি আশাবাদী বলে উল্লেখ করবেন।

 

এবং শেষে ধন্যবাদ দিবেন

৯) তারপর প্রথমে আপনার নাম তার নিচে আপনার স্বাক্ষর

 

নমুনা

 

তারিখ: ২০,১০,২০২*

 

বরাবর

 

মাননীয় সংসদ সদস্য

(থানার নাম এবং জেলার নাম লিখুন)

 

বিষয়: রাস্তার সংস্কারের জন্য দরখাস্ত

 

জনাব,

সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমাদের (ইউনিয়নের নাম) ইউনিয়নের ( গ্রাম বা এলাকা) গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি অনেকদিন যাবত ভেঙ্গে আছে। যার ফলে আমাদের বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এবং আমাদের যাতায়াত করতে সমস্যা হচ্ছে।

 

অতএব, আপনার কাছে আকুল আবেদন এই যে আমাদের গ্রামের এই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করে আমাদের এই ভোগান্তি থেকে রক্ষা করুন।

 

ধন্যবাদ

(আপনার নাম)

(আপনার বাবার নাম)

(আপনার গ্রামের নাম)

(ইউনিয়ন এবং উপজেলার নাম)

(মোবাইল নাম্বার)

 

প্রিয় পাঠক উল্লেখিত নমুনাটি আপনাদের বোঝার স্বার্থে বানানো হয়েছে। এটি কি আপনারা আপনাদের নিজেদের মতো পরিবর্তন করে অথবা উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করে এমপি বরাবর দরখাস্ত লিখতে পারেন।

 

আশা করি আপনাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে এমপি বরাবর দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আপনি একটি পরিপূর্ণ ধারণা পেয়েছেন। আরো এমন সব পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।