মাতৃত্বকালীন ছুটির আবেদন লেখার নিয়ম দেখে নিন
মাতৃত্বকালীন ছুটির আবেদন লেখার নিয়ম সম্পর্কে জানতে প্রতিনিয়ত মানুষ গুগলে সার্চ করে থাকেন। এ নিয়ে অনেকেরই জানার আগ্রহ রয়েছে। কারণ মাতৃত্বকালীন ছুটি প্রত্যেকটা নারীরই চাকরি জীবনে দরকার পড়ে। অনেকের ক্ষেত্রে সেটা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় জীবনেও। মায়েদের গর্ব এই মাতৃত্ব। তাই এই মাতৃত্বকালীন ছুটির আবেদন কিভাবে লিখবেন প্রধান শিক্ষককে বা অফিস বসকে তা নমুনা সহ জানতে পারবেন আমাদের আজকের এই আর্টিকেলে।
আবেদন বা দরখাস্ত ছাত্র জীবন থেকে চাকরি জীবন সব ক্ষেত্রেই এটার বেশ গুরুত্ব রয়েছে
আমাদের সকলেরই জেনে রাখা জরুরি কিভাবে সঠিক নিয়মে শুদ্ধভাবে আবেদন বা দরখাস্ত লিখতে হয়। স্কুল জীবনের স্কুল অনুপস্থিতির আবেদন। স্কুল ছুটির আবেদন। থেকে শুরু করে বেতন মওকুফের আবেদন। একই সাথে এটার গুরুত্ব রয়েছে চাকরি জীবনেও। বেতন বাড়ানোর জন্য আবেদন। চাকরি থেকে অবসর নেওয়ার দরখাস্ত। আরো কত কি এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। সুন্দর দরখাস্ত লিখতে পারলে কর্তৃপক্ষ আপনাকে বেশ গুরুত্ব দিবে। দরখাস্ত বা আবেদন লেখার ক্ষেত্রে আমরা অনেকে কিছু ভুল করে থাকি। যা আমাদের করা একদম উচিত নয়। দরখাস্ততে করা যাবে না এরকম চারটি বললাম নিচে দেওয়া হলো
প্রথমত: দরখাস্ত তে একদম সঠিক এবং নির্ভুল তথ্য উপস্থাপন করা উচিত। কোনভাবেই দরখাস্ত বা আবেদনে ভুল তথ্য সংযুক্ত করা উচিত নয়
দ্বিতীয়ত: স্পষ্ট এবং সাবলীল ভাষা দরখাস্ততে ব্যবহার করতে হবে। এবং একই সাথে সবকিছু সহজ এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। যাতে করে এটিকে পড়তে কোনরকম অসুবিধা না হয়। তাই ভাষার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত।
তৃতীয়ত: আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যুক্ত করতে হবে। আবেদনে গর্ভাবস্থা, প্রত্যাশিত নির্ধারিত তারিখ এবং ছুটির প্রত্যাশিত শুরু ও শেষের তারিখ নিশ্চিত করে একটি ডাক্তারের নোট অন্তর্ভুক্ত করা উচিত। অন্যথায় আপনার আবেদন বাতিল করা হতে পারে।
চতুর্থত: ভুলক্রুটি এরাতে আবেদন করার আগে অবশ্যই আপনার নিজে কয়েকবার পুরো দরখাস্ত পড়ে নেওয়া উচিত। যাতে কোন কিছু ভুল হলে আপনার কাছেই ধরা পড়ে।
এত কিছুর মধ্য দিয়ে কিভাবে গুছিয়ে শুদ্ধভাবে আবেদন লিখবেন এটা নিয়ে অনেকেই ভয়ে থাকেন। তবে প্রিয় পাঠক আপনাদের আর ভয়ের কোনো কারণ নেই। আশা করি আমাদের আজকের আর্টিকেল পড়ার পর। আপনার আর আবেদন বা দরখাস্ত নিয়ে। কোন প্রশ্ন থাকবে না। দরখাস্ত লেখার নিয়ম। থেকে শুরু করে একটা দরখাস্ত তে যা যা দরকার তার সবই। আপনারা জানতে পারবেন আমাদের আজকের আর্টিকেলে।
মাতৃত্বকালীন ছুটির আবেদন লেখার নিয়ম
১) প্রথমে সবার উপরে আবেদনের তারিখ উল্লেখ করবেন। যেমন ” (তারিখ: ২০,০৯,২০২*)
২) তারপর বরাবর লিখে তাকে উল্লেখ করবেন যার উদ্দেশ্যে আপনি এ আবেদন বা দরখাস্ত লিখছেন। উদাহরণস্বরূপ মাননীয় প্রধান শিক্ষক বা মাননীয় চেয়ারম্যান (বামপাশে)
৩) যার উদ্দেশ্যে আবেদন করছেন তাকে উল্লেখ পর তার ঠিক নিচেই কলেজ, কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন।
৪) অতঃপর সে স্কুল বা সে প্রতিষ্ঠানের ঠিকানা স্পষ্ট ভাবে লিখবেন।
৫) তারপর আপনার আবেদনের বিষয়টি লিখবেন।
উদাহরণস্বরূপ: মাতৃত্বকালীন ছুটির আবেদন
৬) তারপর দরখাস্তের কারণ লেখার আগে।
জনাব/জনাবা বা মহাশয়/মহাশয়া, বলে শুরু করবেন।
৭) তারপর শুরুতে আপনার পরিচয় ভালোভাবে সাবলীল ভাষায় দিবেন অতঃপর এই আবেদন বা দরখাস্তের কারণ স্পষ্ট এবং সহজভাবে উল্লেখ করবেন। সম্ভব হলে এখানে প্রমাণসহ তুলে ধরবেন।
৮) এবং শেষ অংশে আপনার কারণ বিবেচনা করে। আপনার এই দরখাস্ত বা আবেদন। গ্রহণ করবে বলে আপনি আশাবাদী বলে উল্লেখ করবেন।
এবং শেষে ধন্যবাদ দিবেন
৯) তারপর প্রথমে আপনার নাম তার নিচে আপনার স্বাক্ষর
নমুনা
তারিখ: ২০,১০,২০২*
বরাবর
(প্রতিষ্ঠানের প্রধান, অফিস বস, বা যার উদ্দেশ্যে লিখছেন)
(কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম)
(ঠিকানা)
বিষয়: মাতৃত্বকালীন ছুটির আবেদন
মহাশয়,
সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি (আপনার নাম লিখুন), (কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম) এ দুই বছর যাবত সম্মানের সহিত কাজ করে যাচ্ছি। ডাক্তারের দেওয়া সনদপত্র অনুযায়ী প্রসূতির সম্ভাব্য তারিখ (তারিখ,মাস,বছর)। এর প্রেক্ষাপটে আগামী (তারিখ,মাস,বছর) ইং থেকে আগামী (তারিখ,মাস,বছর) ইং পর্যন্ত সর্বমোট ০৬ (ছয়) মাস মাতৃত্বকালীন ছুটির আবেদন করছি।
অতএব, আমি আশা করছি আমার উপরোক্ত বিষয় বিবেচনা করে। আমাকে আগামী (তারিখ/ মাস/ বছর) ২ ইং তারিখ হতে (তারিখ/ মাস/ বছর) ইং পর্যন্ত মোট ০৬ (ছয়) মাস ছুটি মঞ্জুর করবেন।
আপনার বিশ্বস্ত
(আপনার নাম)
(প্রতিষ্ঠানের নাম)
(প্রতিষ্ঠানের ঠিকানা)
(আপনাদের বোঝানোর স্বার্থে এটি একটি নমুনা তৈরি করা হয়েছে আপনারা আপনাদের মত পরিবর্তন করে আপনাদের প্রতিষ্ঠানের নাম লিখে এটিকে ব্যবহার করতে পারেন)
প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি মাতৃত্বকালীন ছুটির আবেদন লেখার নিয়ম সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেয়েছেন। আরো এমন সব আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন
