চেয়ারম্যান বরাবর দরখাস্ত লেখার নিয়ম দেখে নিন

চেয়ারম্যান বরাবর দরখাস্ত লেখার নিয়ম

চেয়ারম্যান বরাবর দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানতে অনেকেরই বেশ আগ্রহ রয়েছে। কেননা সরকার বা উচ্চপদস্থ কারো সাথে আমরা শুরুতেই নিজে থেকে যোগাযোগ করতে পারি না। সে ক্ষেত্রে চেয়ারম্যান এর মাধ্যমে আমরা চাইলেই সরকার বরাবর বিভিন্ন দরখাস্ত বা আবেদন লিখতে পারি।

এটি সরকারের উদ্দেশ্যে দরখাস্ত লেখার সব থেকে সহজ নিয়ম। কারণে জানতে চান কিভাবে সঠিক ভাবে চেয়ারম্যান বরাবর দরখাস্ত লেখার নিয়ম
চেয়ারম্যানের মাধ্যমে শুধু সরকার বা উচ্চপদস্থ কারো সাথেই নয় চেয়ারম্যানের বরাবর দরখাস্ত লিখে আমরা আমাদের নিজেদের গ্রামের বা এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। 
তাই চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক । চেয়ারম্যান বরাবর দরখাস্ত লেখার নিয়ম
 
আবেদন বা দরখাস্ত ছাত্র জীবন থেকে চাকরি জীবন সব ক্ষেত্রেই এটার বেশ গুরুত্ব রয়েছে
আমাদের সকলেরই জেনে রাখা জরুরি কিভাবে সঠিক নিয়মে শুদ্ধভাবে আবেদন বা দরখাস্ত লিখতে হয়। স্কুল জীবনের স্কুল অনুপস্থিতির আবেদন। স্কুল ছুটির আবেদন। থেকে শুরু করে বেতন মওকুফের আবেদন। একই সাথে এটার গুরুত্ব রয়েছে চাকরি জীবনেও। বেতন বাড়ানোর জন্য আবেদন। চাকরি থেকে অবসর নেওয়ার দরখাস্ত। আরো কত কি এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। সুন্দর দরখাস্ত লিখতে পারলে কর্তৃপক্ষ আপনাকে বেশ গুরুত্ব দিবে। দরখাস্ত বা আবেদন লেখার ক্ষেত্রে আমরা অনেকে কিছু ভুল করে থাকি। যা আমাদের করা একদম উচিত নয়। দরখাস্ততে করা যাবে না এরকম চারটি বললাম নিচে দেওয়া হলো
 
 
প্রথমত: দরখাস্ত তে একদম সঠিক এবং নির্ভুল তথ্য উপস্থাপন করা উচিত। কোনভাবেই দরখাস্ত বা আবেদনে ভুল তথ্য সংযুক্ত করা উচিত নয় 
 
দ্বিতীয়ত: স্পষ্ট এবং সাবলীল ভাষা দরখাস্ততে ব্যবহার করতে হবে। এবং একই সাথে সবকিছু সহজ এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। যাতে করে এটিকে পড়তে কোনরকম অসুবিধা না হয়। তাই ভাষার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। 
 
তৃতীয়ত: আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যুক্ত করতে হবে। অন্যথায় আপনার আবেদন বাতিল করা হতে পারে। 
 
চতুর্থত: ভুলক্রুটি এরাতে আবেদন করার আগে অবশ্যই আপনার নিজে কয়েকবার পুরো দরখাস্ত পড়ে নেওয়া উচিত। যাতে কোন কিছু ভুল হলে আপনার কাছেই ধরা পড়ে।
 
এত কিছুর মধ্য দিয়ে কিভাবে গুছিয়ে শুদ্ধভাবে দরখাস্ত লিখবেন এটা নিয়ে অনেকেই ভয়ে থাকেন। তবে প্রিয় পাঠক আপনাদের আর ভয়ের কোনো কারণ নেই। আশা করি আমাদের আজকের আর্টিকেল পড়ার পর। আপনার আর আবেদন বা দরখাস্ত নিয়ে। কোন প্রশ্ন থাকবে না। দরখাস্ত লেখার নিয়ম। থেকে শুরু করে একটা দরখাস্ত তে যা যা দরকার তার সবই। আপনারা জানতে পারবেন আমাদের আজকের আর্টিকেলে। 
 
 
 

চেয়ার ম্যান বরাবর দরখাস্ত লেখার নিয়ম 

 
 
 
১) সবার প্রথমেই দরখাস্তের বাম পাশে সবার উপরে অন্যান্য দরখাস্তের মত তারিখ উল্লেখ করতে হবে যেমন ” (তারিখ: ২০,০৯,২০২*)
 
২) তারপর বরাবর লিখে তাকে উল্লেখ করবেন যার উদ্দেশ্যে আপনি এ আবেদন বা দরখাস্ত লিখছেন। উদাহরণস্বরূপ মাননীয় প্রধান শিক্ষক বা মাননীয় চেয়ারম্যান (বামপাশে)
 
৩) যার উদ্দেশ্যে আবেদন করছেন তাকে উল্লেখ পর তার ঠিক নিচেই আপনার ইউনিয়নের নাম উল্লেখ করবেন। যেমন ( অমুক ইউনিয়ন পরিষদ)
 
৪) অতঃপর নিচে আপনার থানা এবং জেলার নামটি উল্লেখ করবেন।
 
৫) তারপর বিষয় লিখে আপনি যে বিষয়ে আবেদন ঠিক করতে চাচ্ছেন আপনার বিষয় বা কারণ টি লিখবেন:
 
উদাহরণস্বরূপ: বিষয়: রাস্তাঘাট মেরামতের জন্য আবেদন
 
৬) তারপর দরখাস্তের কারণ লেখার আগে। 
জনাব/জনাবা বা মহাশয়/মহাশয়া, বলে শুরু করবেন।
 
৭) তারপর শুরুতে আপনার পরিচয় ভালোভাবে সাবলীল ভাষায় দিবেন অতঃপর এই আবেদন বা দরখাস্তের কারণ স্পষ্ট এবং সহজভাবে উল্লেখ করবেন। সম্ভব হলে এখানে প্রমাণসহ তুলে ধরবেন।
 
৮) এবং শেষ অংশে আপনার কারণ বিবেচনা করে। আপনার এই দরখাস্ত বা আবেদন। গ্রহণ করবে বলে আপনি আশাবাদী বলে উল্লেখ করবেন। 
 
এবং শেষে ধন্যবাদ দিবেন
৯) তারপর প্রথমে আপনার নাম তার নিচে আপনার স্বাক্ষর 
 

চেয়ার ম্যান বরাবর দরখাস্ত লেখার নমুনা 

 
 
তারিখ: ২০,১০,২০২*
 
বরাবর
 
মাননীয় চেয়ারম্যান 
(অমুক ইউনিয়ন পরিষদ) 
(থানা ও জেলা)
 
বিষয়: রাস্তাঘাট মেরামতের জন্য আবেদন
 
জনাব
সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি (আপনার নাম ) (ইউনিয়নের নাম) ইউনিয়নের ( ওয়ার্ডের নাম) ওয়ার্ডের একজন বাসিন্দা। আমাদের গ্রামের মূল রাস্তাটি অনেকদিন যাবত মেরামত না হওয়ায় খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে। যার ফলে প্রায় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। এবং আমাদেরও বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। 
 
অতএব, আপনার কাছে বিনীত অনুরোধ আমাদের গ্রামের এই রাস্তা টি দ্রুত সংস্কারের ব্যবস্থা করে আমাদের এই দুর্ভোগ থেকে রক্ষা করুন
 
ধন্যবাদান্তে 
(আপনার নাম)
(আপনার গ্রামের নাম) 
(আপনার স্বাক্ষর)
 
 
প্রিয় পাঠক আপনাদের বোঝার স্বার্থে এই নমুনাটি বানানো হয়েছে। এটির মাধ্যমে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। চেয়ারম্যান বরাবর দরখাস্ত লেখার নিয়ম। এবং আপনারা চাইলে খুব সহজেই পরের নমুনাটি তে আপনাদের নিজেদের নাম ইউনিয়নের নাম এবং নিজেদের কারণ লিখে খুব সহজেই । চেয়ারম্যান বরাবর দরখাস্ত লিখে ফেলতে পারেন।