চাকরি ছাড়ার দরখাস্ত ; রিজাইন লেটার লেখার নিয়ম

চাকরি ছাড়ার দরখাস্ত

চাকরি ছাড়ার দরখাস্ত বা রিজাইন লেটার লেখার নিয়ম । কিভাবে লিখবেন এটা নিয়ে অনেকেই গুগলে সার্চ করে থাকেন। চাকরি করলে একদিন না একদিন আমাদের এর ইতি টানতেই হবে। তাই চাকরি ছাড়ার দরখাস্ত কিভাবে লিখবেন সেটিও জেনে রাখা জরুরি।

আবেদন বা দরখাস্ত ছাত্র জীবন থেকে চাকরি জীবন সব ক্ষেত্রেই এটার বেশ গুরুত্ব রয়েছে

আমাদের সকলেরই জেনে রাখা জরুরি কিভাবে সঠিক নিয়মে শুদ্ধভাবে আবেদন বা দরখাস্ত লিখতে হয়। স্কুল জীবনের স্কুল অনুপস্থিতির আবেদন। স্কুল ছুটির আবেদন। থেকে শুরু করে বেতন মওকুফের অবদান। একই সাথে এটার গুরুত্ব রয়েছে চাকরি জীবনেও। বেতন বাড়ানোর জন্য আবেদন। চাকরি থেকে অবসর নেওয়ার দরখাস্ত। বেতন বাড়ানোর জন্য দরখাস্ত। আরো কত কি এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। সুন্দর দরখাস্ত লিখতে পারলে কর্তৃপক্ষ আপনাকে বেশ গুরুত্ব দিবে। দরখাস্ত বা আবেদন লেখার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু বিষয় অবলম্বন করা উচিত 
 

প্রথমত: দরখাস্ত তে একদম সঠিক এবং নির্ভুল তথ্য উপস্থাপন করা উচিত। কোনভাবেই দরখাস্ত বা আবেদনে ভুল তথ্য সংযুক্ত করা উচিত নয় 

 

দ্বিতীয়ত: স্পষ্ট এবং সাবলীল ভাষা দরখাস্ততে ব্যবহার করতে হবে। এবং একই সাথে সবকিছু সহজ এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। যাতে করে এটিকে পড়তে কোনরকম অসুবিধা না হয়। তাই ভাষার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। 

 

তৃতীয়ত: আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যুক্ত করতে হবে। অন্যথায় আপনার আবেদন বাতিল করা হতে পারে। 

 

চতুর্থত: ভুলক্রুটি এরাতে আবেদন করার আগে অবশ্যই আপনার নিজে কয়েকবার পুরো দরখাস্ত পড়ে নেওয়া উচিত। যাতে কোন কিছু ভুল হলে আপনার কাছেই ধরা পড়ে।

 

 এত কিছুর মধ্য দিয়ে কিভাবে গুছিয়ে শুদ্ধভাবে আবেদন লিখবেন এটা নিয়ে অনেকেই ভয়ে থাকেন। তবে প্রিয় পাঠক আপনাদের আর ভয়ের কোনো কারণ নেই। আশা করি আমাদের আজকের আর্টিকেল পড়ার পর। আপনার আর আবেদন বা দরখাস্ত নিয়ে। কোন প্রশ্ন থাকবে না। দরখাস্ত লেখার নিয়ম। থেকে শুরু করে একটা দরখাস্ত তে যা যা দরকার তার সবই। আপনারা জানতে পারবেন আমাদের আজকের আর্টিকেলে। 

 

 

আবেদন বা দরখাস্ত লেখার নিয়ম:

 

১) প্রথমে সবার উপরে আবেদনের তারিখ উল্লেখ করবেন। যেমন ” (তারিখ: ২০,০৯,২০২*)

 

২) তারপর বরাবর লিখে তাকে উল্লেখ করবেন যার উদ্দেশ্যে আপনি এ আবেদন বা দরখাস্ত লিখছেন। উদাহরণস্বরূপ মাননীয় প্রধান শিক্ষক বা মাননীয় চেয়ারম্যান (বামপাশে)

 

৩) যার উদ্দেশ্যে আবেদন করছেন তাকে উল্লেখ পর তার ঠিক নিচেই স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন। 

 

৪) অতঃপর সে স্কুল বা সে প্রতিষ্ঠানের ঠিকানা স্পষ্ট ভাবে লিখবেন। 

 

৫) তারপর আপনার আবেদনের বিষয়টি লিখবেন।

 

উদাহরণস্বরূপ: চাকরি ছাড়ার দরখাস্ত

 

৬) তারপর দরখাস্তের কারণ লেখার আগে। 

 

জনাব/জনাবা বা মহাশয়/মহাশয়া, বলে শুরু করবেন।

 

৭) তারপর শুরুতে আপনার পরিচয় ভালোভাবে সাবলীল ভাষায় দিবেন অতঃপর এই আবেদন বা দরখাস্তের কারণ স্পষ্ট এবং সহজভাবে উল্লেখ করবেন। সম্ভব হলে এখানে প্রমাণসহ তুলে ধরবেন।

 

৮) এবং শেষ অংশে আপনার কারণ বিবেচনা করে। আপনার এই দরখাস্ত বা আবেদন। গ্রহণ করবে বলে আপনি আশাবাদী বলে উল্লেখ করবেন। 

এবং শেষে ধন্যবাদ দিবেন

 

৯) তারপর প্রথমে আপনার নাম তার নিচে আপনার স্বাক্ষর

 

আপনাদের সুবিধার্থে চাকরি ছাড়ার দরখাস্ত লিখার একটি নমুনা নিচে দেওয়া হলো। যার মাধ্যমে আপনি সম্পূর্ণ একটি ধারণা পাবেন। এখানে আপনি আপনার নাম প্রতিষ্ঠানের নাম এবং আপনার যাবতীয় কারণ লিখে এটি কে তৈরি করে চাকরি ছাড়ার দরখাস্ত লিখতে পারেন।

 

 

চাকরি ছাড়ার দরখাস্ত

[দরখাস্ত লেখার তারিখ তারিখ লিখুন ]

 

[প্রাপকের নাম/বসের নাম]

[প্রাপকের পদবী/উনি যে পদে রয়েছে]

[আপনার প্রতিষ্ঠানের/কোম্পানির নাম]

[প্রতিষ্ঠানের বর্তমান ঠিকানা]

 

বিষয়: চাকরি হতে অব্যাহতির আবেদন / চাকরি ছাড়ার দরখাস্ত ‌।

 

মাননীয় [প্রাপকের নাম],

 

আমি, [আপনার নাম লিখুন], [আপনার পদবী], [বিভাগের নাম], [প্রতিষ্ঠানের নাম]-এ [আপনার যোগদানের তারিখ] হতে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি।

 

আমি [কারণ]-এর জন্য [চাকরি ছাড়ার তারিখ] হতে [প্রতিষ্ঠানের নাম]-এর [আপনার পদবী লিখুন] পদ হতে অব্যাহতি গ্রহণ করতে চাই।

 

আমি [প্রতিষ্ঠানের নাম]-এ কাজ করার সুযোগ পেয়ে চির কৃতজ্ঞ। আমার কর্মজীবনের এই অধ্যায়ে আমি অনেক কিছু শিখেছি জানতে পেরেছি এবং আমার সহকর্মীদের সাথে অনেক ভালো স্মৃতি তৈরি করেছি।

 

[প্রতিষ্ঠানের নাম]-এর [নীতিমালা] অনুযায়ী, [অব্যাহতির নোটিশের সময়কাল] দিন আগে অব্যাহতির আবেদন জানাতে হবে। তাই, আমি [তারিখ] হতে [প্রতিষ্ঠানের নাম]-এর [আপনার পদবী] পদ হতে অব্যাহতি গ্রহণ করতে চাই।

 

আমার অব্যাহতির সময় [আপনার দায়িত্ব]-এর দায়িত্ব [যাকে আপনার জায়গায় দিতে চান তার নাম]-কে হস্তান্তর করার জন্য আমি প্রস্তুত।

 

আমি [কোম্পানির নাম]-এর উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।

 

ধন্যবাদান্তে,

 

[আপনার নাম লিখুন]

[আপনার পদবী লিখুন]

[বিভাগের নাম লিখুন]

[প্রতিষ্ঠানের নাম লিখুন]

 

[যোগাযোগের তথ্য লিখুন]

 

 

প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের চাকরি ছাড়ার দরখাস্ত / রিজাইন লেটার লেখার একটি ধারণা দিতে পেরেছি আবেদন এবং দরখাস্ত। লেখার আরো নিয়ম এবং আরো পোস্ট জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন