পরীক্ষায় ভালো করার দোয়া এবং পড়া মনে করার দোয়া ও গুরুত্বপূর্ণ টিপস

পরীক্ষায় ভালো করার দোয়া

পরীক্ষায় ভালো করার দোয়া এবং পড়া মনে করার দোয়া পরীক্ষা মানে চিন্তা করা। পরীক্ষা মানেই মানসিক চাপ। অনেকেই তাই মনে করেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামীন তার বান্দাদেরকে পরীক্ষার প্রস্তুতি দিতে জন্ম থেকেই সতর্ক করেছেন। আখেরাতের পরীক্ষা দুনিয়ার পরীক্ষার মত এত সহজ নাও হতে পারে। তাই আমাদের সর্বদা সব রকমের প্রস্তুতি নিয়ে রাখা জরুরি।

আর পরীক্ষার পড়া না মনে রাখতে পারা এবং ভুলে যাওয়া দুইটাই খুবই সাধারণ এবং কমন ব্যাপার। তাই আজকে আমরা শিখবো পড়া মনে রাখার দোয়া। এবং পরীক্ষায় ভালো করার দোয়া।

পরীক্ষায় ভালো করার দোয়া :

বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে পরীক্ষা শুরু করুন।

দরুদ শরিফ পাঠ করুন।

এবং এই দোয়াটি পড়ুন:

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي

 

উচ্চারণ: রাব্বিশ-রাহলি সদরি ওয়া ইয়াস্সিরলি আমরি ওয়া আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।

অর্থ: “হে আমার প্রভু! আমার বুক প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে।”

পরীক্ষা চলাকালীন কঠিন প্রশ্ন পেলে আল্লাহর কাছে সাহায্য চান।

মনে মনে দরুদ শরিফ পাঠ করুন।

শান্ত থাকুন এবং আত্মবিশ্বাসী হোন।

পড়া মনে করার দোয়া :

সুবহানা নাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আ’লিমুল হাকিম।”

অর্থ: “হে আমাদের প্রতিপালক! আমাদের জ্ঞান দান করোনি, তুমিই জ্ঞানের আধার। তুমিই জ্ঞানী ও সর্বজ্ঞ।

পড়াশোনা শুরু করার আগে:

বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে পড়া শুরু করুন।

দরুদ শরিফ পাঠ করুন।

এই দোয়াটি পড়ুন:

رَبِّ زِدْنِي عِلْمًا

উচ্চারণ: রাব্বি জিদনি ইলমা।

অর্থ: “হে আমার প্রভু! আমার জ্ঞান বৃদ্ধি করুন।”

 

পড়াশোনা করার সময়:

মনোযোগ দিয়ে পড়ুন।

গুরুত্বপূর্ণ বিষয়গুলো মুখস্থ করার চেষ্টা করুন।

নিয়মিত রিভিশন করুন।

পড়াশোনা শেষ করার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন।

অন্যান্য টিপস:

পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাবার খান।

নিয়মিত ব্যায়াম করুন।

পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন।

পড়াশোনার সময় মোবাইল ফোন ব্যবহার করা পরিহার করুন।

আশা করি এই দোয়াগুলো এবং টিপসগুলো আপনাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে।