স্কুল ছুটির আবেদন কিভাবে লিখবেন ও অনুপস্থিতির জন্য আবেদন
স্কুল ছুটির আবেদন কিভাবে লিখবেন স্কুল জীবন থেকে চাকরি জীবন সব ক্ষেত্রে আবেদন লেখার গুরুত্ব অপরিসীম। আমাদের সকলেরই জানা জরুরি। কিভাবে সঠিক ও সুন্দর ভাবে আবেদন লিখতে হয়। আবার স্কুল জীবন এবং চাকরি জীবন দুই ক্ষেত্রেই বিভিন্ন কারণে আমাদের অনুপস্থিত থাকতে হয়। তাই অনুপস্থিত থাকলে কিভাবে অনুপস্থিতির কারণে ছুটি মঞ্জুরীর আবেদন লিখতে হয় সেটাও জানা জরুরি। আপনাদের সুবিধার্থে নিচে কিভাবে পরিপক্ক ভাবে স্কুল ছুটির আবেদন লিখবেন তার নিয়ম দেয়া হলো।
আবেদনপত্রটি লেখার সময় কিছু বিষয় মনে রাখা উচিত:
আবেদনপত্রটি স্পষ্ট, সংক্ষিপ্ত এবং সাবলীল হওয়া উচিত।
আপনার ভাষা বিনয়ী এবং শ্রদ্ধাশীল হওয়া উচিত।
আপনার আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র (যেমন, ডাক্তারের সার্টিফিকেট) সংযুক্ত করতে পারেন যদি থাকে।
আপনার আবেদনপত্রটি আপনার শিক্ষকের কাছে জমা দিন।
স্কুল ছুটির আবেদন
আপনাদের সুবিধার্থে স্কুল ছুটির জন্য অগ্রিম আবেদন। একই সাথে অনুপস্থিতির জন্য আবেদন নিচে দেওয়া হল নমুনা সহ।
অগ্রিম ছুটি চেয়ে আবেদন
বরাবর,
প্রধান শিক্ষক
বিজয়নগর সরকারি উচ্চ বিদ্যালয়
শ্রীপুর,গাজীপুর
বিষয়: অগ্রিম ছুটির জন্য আবেদন
মহাশয়/মহাশয়া,
আমি, মোহাম্মদ আরিফুল ইসলাম, বিজয়নগর সরকারি উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর একজন শিক্ষার্থী।
আমার বড় বোনের বিবাহ উপলক্ষে আমাকে আগামী ২৮/০৯/২০২৪ থেকে ০২/১০/২০২৪ পর্যন্ত [
মোট ৪ দিন স্কুলে অনুপস্থিত থাকতে হবে।
আমার বোনের একমাত্র ভাই হিসেবে আমার বোনের বিয়েতে উপস্থিত থাকতেই হবে।
অতএব, আপনার কাছে অনুরোধ করছি যে, আমার অগ্রিম ছুটি মঞ্জুর করার জন্য অনুগ্রহ করবেন।
আমি আশ্বস্ত করছি যে, ছুটি থেকে ফিরে এসে আমি ফাঁকা ক্লাসের পড়াশোনা পূরণ করে নেব।
ধন্যবাদ,
মোহাম্মদ আরিফুল ইসলাম
শ্রেণী: দশম
রোল নম্বর: ১১
তারিখ: ২৫/০৯/২০২৩
অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
বরাবর,
প্রধান শিক্ষক
বিজয়নগর সরকারি উচ্চ বিদ্যালয়
শ্রীপুর,গাজীপুর
বিষয়: অনুপস্থিতির কারণে ছুটি মঞ্জুরীর আবেদন।
মহাশয়/মহাশয়া,
আমি, মোহাম্মদ আরিফুল ইসলাম, বিজয়নগর সরকারি উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর একজন শিক্ষার্থী।
অসুস্থতার কারণে আমি গত ২৮/০৯/২০২৪ থেকে ০২/১০/২০২৪ পর্যন্ত মোট ৪ দিন স্কুলে অনুপস্থিত ছিলাম।
ডাক্তারের নির্দেশনা অনুযায়ী আমাকে হাসপাতালে থাকতে হয়েছে। এবং আমার পরিবার থেকেও স্কুলে আসতে দেওয়া হয়নি। এর জন্য আমি দুঃখিত।
অতএব, আপনার কাছে অনুরোধ করছি যে, আমাকে গত চার দিনের ছুটির অনুমতি প্রদানের জন্য আপনার সু-মর্জি কামনা করছি।
আমি আশ্বস্ত করছি যে, এখন থেকে নিয়মিত স্কুলে আসবো। এবং স্কুলের সকল কার্যক্রমে অংশগ্রহণ করবো
বিনীত নিবেদক,
মোহাম্মদ
আরিফুল ইসলাম
শ্রেণী: দশম
রোল নম্বর: ১১
তারিখ: ২৫/০৯/২০২৩
এখানে আপনাদের অগ্রিম ছুটির জন্য আবেদন। এবং অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। দুটোই দেওয়া হলো। এখানে আপনি আপনার নিজের স্কুল বা প্রতিষ্ঠানের তথ্য এবং অনুপস্থিত থাকার কারণ লিখে খুব সহজেই আবেদন করে ফেলতে পারেন
