উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার নিয়ম দেখে নিন

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য কিভাবে দিতে হয় এটি সম্পর্কে অনেকেই জানেন না। আমাদের প্রায়শই বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য দিতে হয় কিন্তু অনেকেই দিতে গিয়ে হিমশিম খাই বা সঠিকভাবে দিতে পারি না। যার ফলে আমরা শ্রোতাদেরও মনোযোগ আকর্ষণ করতে পারি না। তাই আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে আমরা জানাবো উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য কিভাবে দিতে হয়। বক্তব্য দেওয়ার শুরুতে আপনাকে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে সেগুলো নিচে দেওয়া হলো:

 

•আপনার শ্রোতাদের কথা চিন্তা করুন আপনি যে বিষয়ে বক্তব্য দিবেন তা আপনার বক্তব্য তাদের জন্য উপযোগী কিনা এবং তাদের বয়স অনুযায়ী এই বক্তব্য ঠিক আছে কিনা এ বিষয়ে লক্ষ্য রাখুন।

•আপনার ভাষা সাবলিল এবং স্পষ্ট রাখুন এবং কঠিন ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকুন।

•বক্তব্য দেওয়ার আগে বেশি বেশি অনুশীলন করুন। কারণ আপনি যত বেশি অনুশীলন করবেন আপনি তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।

•আপনার শ্রোতাদের চোখের দিকে তাকিয়ে বক্তব্য দেন। করে তারা বুঝতে পারবে আপনি তাদের উদ্দেশ্য করেই বক্তব্য দিচ্ছেন। যার ফলে তারা আপনার বক্তব্যের প্রতি আরো মনোযোগী হয়ে উঠবে।

•বক্তব্য দেওয়ার সময় আপনার শরীরী ভাষা ব্যবহার করুন। আপনার হাত মুখ পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করুন।

•আপনার বক্তব্য শেষ করার সময় একটি শক্তিশালী সমাপ্তি ব্যবহার করুন। আপনার মূল বার্তাটি পুনরাবৃত্তি করুন এবং আপনার শ্রোতাদের কী করতে চান তা তাদের বলুন।

 

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য

আমাদের উপরে দেওয়া পদ্ধতি অবলম্বন করলে আপনি খুব সহজে আপনার শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং আপনার বক্তব্যটি সকলে পছন্দ করবে তাই আপনাদের সুবিধার্থে নিচে একটি নমুনা দেওয়া হলো। এটি শুধুমাত্র আপনার বোঝার স্বার্থে দেওয়া হয়েছে যাতে আপনি নিজের মতো করে বক্তব্য দিতে পারেন।

 

নমুনা 

আসসালামু আলাইকুম,

এখানে উপস্থিত সম্মানিত অতিথি, সহকর্মী ও বন্ধুগণ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সকলকে একসাথে পেয়ে আমি খুবই আনন্দিত। 

 

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমি শুরুতেই অভিনন্দন জানাতে চাই তার মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য এবং এখানে উপস্থিত থাকার জন্য। তাকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা সত্যিই খুবই আনন্দিত।

 

আজকের দিনটি আমাদের জন্য খুবই আনন্দের এবং বিশেষ একটি দিন। আমি তাদের কৃতজ্ঞতা জানাই যাদের পরিশ্রমে আমাদের আজকের এই অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়েছে। তাদের প্রচেষ্টার কারণেই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে বাস্তবায়িত করতে পেরেছি।

 

আমাদের আজকের এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো (অনুষ্ঠানটি সম্পর্কে বলুন এটি কিসের অনুষ্ঠান কিসের সভা বা কি উপলক্ষে)। আমি বিশ্বাস করি আমাদের আজকের এই উদ্যোগটি আমাদের সকলের জন্যই মঙ্গল নিয়ে আসবে। এটি আমাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে এবং আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে বলে আমি আশাবাদী।

 

আমাদের সম্মানিত অতিথি এবং স্পন্সরদের আমি ধন্যবাদ জানাতে চাই যারা না থাকলে আমাদের আজকের এই প্রতিষ্ঠানটি আমরা উদ্বোধন করতে পারতাম না। 

 

সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আমার এই বক্তব্যর খুব বেশি লম্বা করব না। আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। 

 

(প্রিয় পাঠক উক্ত বক্তব্যটি শুধুমাত্র একটি নমুনা এটি কি আপনি আপনার মত করে পরিবর্তন করে এবং আমাদের দেওয়ার নিয়ম অনুসারে বক্তব্য দিতে পারেন) 

 

আশা করি আমাদের আজকের এই পোস্ট এর মাধ্যমে আপনি উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেয়েছেন আরও এমন সব পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।