শিক্ষামূলক উক্তি ও বানী বাছাই করা সেরা উক্তি
শিক্ষামূলক উক্তি সম্পর্কে জানতে মানুষ গুগলে সার্চ করে থাকেন। আমাদের সকলেরই জীবনে শিক্ষামূলক উক্তি জেনে রাখা জরুরী যার মাধ্যমে আমরা কিছু শিখতে পারবো এবং জানতে পারবো। যা আমাদের জীবনের অনেক পদক্ষেপ নিতে সাহায্য করবে এবং শিক্ষা দিবে। তাই আপনাদের কথা চিন্তা করে আমাদের আজকের এই পোস্টটি সাজিয়েছি বাছাই করা কিছু শিক্ষামূলক উক্তি দিয়ে। যার মাধ্যমে আপনি অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন। উক্তি ও বাণী আমাদের বেশি বেশি করে জেনে রাখা উচিত। কারণ প্রত্যেকটি উক্তি আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। যা আমাদের জীবনের অনেক পদক্ষেপ অনেক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ভালো উক্তি অনুসরণ করলে আপনি জীবনে সফল হবেন এবং সঠিক মানুষ চিনতে পারবেন। অনেক ধরনের উক্তি রয়েছে যেমন শিক্ষামূলক উক্তি ও বাণী , জীবনের সেরা উক্তি, অনুপ্রেরণামূলক উক্তি , তারি মধ্যে আমাদের আজকের এই পোস্টে থাকছে সেরা শিক্ষামূলক উক্তি।
শিক্ষামূলক উক্তি
উক্তি অনেক প্রকারের হয় আমরা ইতিমধ্যেই জেনেছি। তবে চলুন আজকে জেনে নেওয়া যাক বাছাই করা কিছু শিক্ষামূলক উক্তি। যা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আমাদের কাজে লাগবে তো চলুন দেখে নেওয়া যাক।
১। শিক্ষা হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী অস্ত্র যার মাধ্যমে আপনি সারা পৃথিবীকে বদলে ফেলতে পারবেন।
– নেলসন ম্যান্ডেলা
২। জীবনে এমন ভাবে বেঁচে থাকুন যেন আপনি আগামীকালই মারা যাবেন। এমনভাবে শিখতে থাকুন যেন আপনি কোনদিনও মারা যাবেন না।
– মহাত্মা গান্ধী
৩। স্বাধীনতার রঙ্গিন দরজা খুলে দেওয়ার একমাত্র মাধ্যম হলো শিক্ষা।
– জর্জ ওয়াশিংটন কার্ভার
৪। আপনি তত বেশি জানতে পারবেন আপনি ঠিক যত বেশি পড়বেন। আপনি তত বেশি জায়গায় যাবেন ঠিক যতটা আপনি জানবেন।
– ডা. সেউস
৫। যেই দেশে চাকরদের দাম সৃজনশীলদের চেয়ে বেশি সেই দেশের শিক্ষা ব্যবস্থার পতন অনেকটাই সুনিশ্চিত।
– রেদোয়ান মাসুদ
৬। শিক্ষা অনেকটা ভবিষ্যৎ পাসপোর্ট এর মত। আগামীকাল তাদেরই জন্য যারা আজকের জন্য প্রস্তুত
– ম্যালকম এক্স
৭। শিক্ষা হলো এমন এক সম্পদ যা তার মালিককে সব সময় অনুসরণ করবে প্রতিটি ক্ষেত্রে।
– চীনা প্রবাদ
৮। একটি শূন্য মনকে খোলা মন দিয়ে প্রতিস্থাপন করার উদ্দেশ্যই হলো শিক্ষা।
– ম্যালকম এস ফোর্বস
৯। শিক্ষা মোটেও জীবনের প্রস্তুতি নয় বরং শিক্ষাই জীবন।
– জন ডিউই
১০। শিক্ষাই হলো আমাদের জীবনের সেই ব্যক্তি যার উপর নির্ভর করে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ি।
– ক্রিস্টিন গ্রেগোয়ার
আরো পড়ুন: অপ্রিয় সত্য উক্তি ও বাণী
১১। টিয়া পাখির মত মুখস্ত করে বড় সার্টিফিকেট অর্জন করে বড় চাকরি করার নাম শিক্ষা নয়। শিক্ষা হলো সেটা যার মাধ্যমে মানুষের কুশিক্ষাকে দূর করে সমাজে পরিবর্তন নিয়ে আসে।
– রেদোয়ান মাসুদ
১২। সে কখনো নতুন কিছু করার চেষ্টা করে না যে কখনোই ভুল করে না। জীবনের যে যত ভুল করে সে ই নতুন কিছু করার চেষ্টা করে।
-আলবার্ট আইন্সটাইন
১৩। ধর্ম ও নৈতিকতার শিক্ষায় সমাজে সবচেয়ে বড় শিক্ষা।
– আল কোরআন
১৪। শিক্ষা কোন সুযোগ নয় শিক্ষা মানুষের অধিকার। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো।
-সংগৃহীত
১৫। নিজের প্রত্যাশা যতো কমিয়ে ফেলবেন জীবনের দুঃখ ঠিক ততটাই কমে যাবে।
– রেদোয়ান মাসুদ
১৬। শিক্ষার শুরুটা তেতো হলেও এর ফল অতি মধুর।
-এরিস্টটল
১৭। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিবো।
– নেপোলিয়ন বোনাপার্ট
১৮। একজন ঘুমন্ত ব্যক্তি কখনোই একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।
– শেখ সাদি
১৯। ঘুরিয়া ফিরিয়া যেমন করিয়াই চলি না কেন শেষকালে এই অলঙ্ঘ্য সত্যে আসিয়া ঠেকিতেই হয় যে, শিক্ষকের দ্বারাই শিক্ষাবিধান হয়, প্রণালীর দ্বারা হয় না।
-রবীন্দ্রনাথ ঠাকুর
২০। মানুষের আসল ব্যবহার হলো সেটা যেটা সে প্রতিষ্ঠিত হওয়ার পর করে।
– রেদোয়ান মাসুদ
জীবনের সেরা উক্তি
২১। সব সময় ভুল থেকে শিক্ষা নিন। এবং সেইসব মানুষকে অনুসরণ করা থেকে বিরত থাকুন যাদের ভুল থেকে মানুষ শিক্ষা নিয়েছে।
– শাইখ ইয়াসির ক্বাদী
২২। এদেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবক : দারোগার শোকসংবাদেও লেখা হয়, ‘তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন।
– হুমায়ূন আজাদ
২৩। কোন কিছু শেখার নামই শিক্ষা নয় মনকে চিন্তা করতে শেখানোই হলো প্রকৃত শিক্ষা।
-আলবার্ট আইন্সটাইন
২৪। ধার্মিক আর ধর্মান্ধতা কখনোই একদিন নয়। কারণ ধার্মিকতা সব সময় মানুষকে নিয়ে যায় আলোর পথে। আর ধর্মান্ধতা মানুষকে নিয়ে যায় ধ্বংসের পথে।
– রেদোয়ান মাসুদ
২৫। একটি সুন্দর ভবিষ্যতের মূল ভিত্তি হলো ভালো শিক্ষা।
-এলিজাবেথ ওয়ারেন
২৬। শিক্ষা হলো এমন যা তুমি কখনোই শেষ করতে পারবে না।
-আইজ্যাক নিউটন
২৭। জীবনের প্রতিটি সিঁড়িতে সব সময় পা রেখেই ওঠা উচিত কারণ ডিঙ্গিয়ে উঠলে একটা সময় পড়ে যাবার সম্ভাবনা আছে।
– হুইটিয়ার
২৮। মানুষের মন একবার যদি একটি নতুন ধারণা দ্বারা প্রসারিত হয়ে যায় তাহলে কখনও তার মূল মাত্রা ফিরে পায় না।
-অলিভার ওয়েন্ডেল হোমস
২৯। আমরা ভেবে থাকি দেশে প্রতিনিয়ত যত ছেলে পাস করছে তত ছেলে শিক্ষিত হচ্ছে। সত্যিকার অর্থে পাশ করা আর শিক্ষিত হওয়া মোটেও এক কথা নয় কিন্তু এ সত্য আমরা মানতে চাই না।
—প্রমথ চৌধুরী
৩০। শিক্ষার আলো জ্বালানোর নামে শিক্ষা। পাত্রে ভরে রাখার নাম নয়।
-সক্রেটিস
আরো পড়ুন: ছোট ছোট হাদিসের বাণী
৩১। পৃথিবীর সেইসব মানুষের জন্য ধ্বংস হবে না যারা খারাপ কাজ করে। পৃথিবী তাদের জন্যই ধ্বংস হবে যারা খারাপ কাজ দেখার পরেও তার প্রতিবাদ করে না।
– আলবার্ট আইনস্টাইন
৩২। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও আনন্দের, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।
– ইউলিয়ামস হেডস
৩৩। একজন মহান ব্যক্তির মহত্ত্ব প্রকাশ পায় তার চেয়ে ছোট অবস্থানে থাকা ব্যক্তির সাথে তার আচরণ দেখে।
-কার্লাইল
৩৪। জীবনকে নতুন করে আবিষ্কার করতে কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়!
– এরল ওসমান
৩৫। আপনি যতই মূল্যবান কথা বলেন না কেন বেশি কথা বলা নির্বুদ্ধিতার নিদর্শন।
– এরিষ্টটল
৩৬। অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না।
—সাইরাস।
৩৭। আপনি একজন মানুষকে একটি মাছ দিলে সে তা একদিন খেতে পারবে। আপনি যদি একজন মানুষকে মাছ ধরা শেখান তাহলে সে সারা জীবন খেতে পারবে।
– মাইমোনাইডস
৩৮। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়; যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়।
-রবীন্দ্রনাথ ঠাকুর
৩৯। জীবনের সব মানুষকে বিশ্বাস করা অনেক বিপদজনক। কিন্তু কাউকেই না বিশ্বাস করা আরো বেশি বিপদজনক।
—আব্রাহাম লিংকন
৪০। কাপুরুষরাই নিজের ভাগ্যের দিকে তাকিয়ে থাকে। বীর পুরুষ চেষ্টা করে এবং তাকায় নিজের শক্তির দিকে। আপনার শক্তিই আপনাকে উপরে তুলবে আপনার কপাল নয়।
প্রিয় পাঠক এটিই ছিল আমাদের আজকের শিক্ষামূলক উক্তি নিয়ে পোস্ট। আশা করি আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি অনেকগুলো বাছাই করা শিক্ষামূলক উক্তি জানতে পেরেছেন। আরো এমন সব উক্তি এবং বাণী পড়তে আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসুন।
