কোন মাসে কোন সবজি চাষ করতে হয় জেনে নিন
কোন মাসে কোন সবজি চাষ করতে হয় এটা নিয়ে অনেকেরই বেশ আগ্রহ রয়েছে। ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। বারো মাসকে ছয়টি ঋতুতে বিভক্ত করা হয়েছে। আর কৃষি মৌসুম তিন ভাগে বিভক্ত করা হয়েছে যেমন খরিফ-১, খরিফ-২ এবং রবি। কৃষির সাথে আমাদের বাংলাদেশের বেশ ভালো সম্পর্ক রয়েছে। সরকার কৃষিকে উন্নীত করার জন্য বিভিন্ন নীতিমালা প্রণয়ন করেছে। এর মধ্যে রয়েছে কৃষি ঋণ, সার ও বীজ সরবরাহ, সেচ ব্যবস্থা উন্নত করা, এবং কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি করা। এবং কৃষি প্রধান দেশ হিসেবে আমরা বাংলাদেশকে জেনে এসেছি চিনে থাকি। বাংলাদেশের প্রায় ৮০% মানুষ এই কৃষির সাথে জড়িত। তাই কোন মাসে কোন সবজি চাষ করতে হয় এটা সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী। অনেকেই চান নিজেই নিজের নিত্য প্রয়োজনীয় সবজি চাষ করতে। কারণ বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু চাষের জন্য বেশ উপযোগী।
আমরা একটু চাইলে একটু চেষ্টা করলে আমাদের বাড়ির আঙ্গিনায় ছোট পরিসরে বিভিন্ন ফসল সবজি চাষ করতে পারি। যা আমাদের এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তে অনেক কাজে লাগবে। এক এক মাসের আবহাওয়া একেক রকম হয়ে থাকে। যার ফলে কোন মাসে এবং কোন ঋতুতে কোন সবজি চাষ করতে হবে তা আমাদের আজকের আর্টিকেলে আপনারা জানতে পারবেন। তাই চলুন এবার জেনে নেওয়া যাক । কোন মাসে কোন সবজি চাষ করতে হয়
কোন মাসে কোন সবজি চাষ করতে হয় ?
আমরা জানি আমাদের দেশে ছয়টি ঋতু। এবং বারো মাস। যথাক্রমে:
গ্রীষ্মকাল – বৈশাখ, জ্যৈষ্ঠ
বর্ষাকাল – আষাঢ়, শ্রাবণ
শরৎকাল – ভাদ্র, আশ্বিন
হেমন্তকাল – কার্তিক, অগ্রহায়ণ
শীতকাল – পৌষ, মাঘ
বসন্তকাল – ফাল্গুন, চৈত্র
তাই ঋতু এবং মাস অনুসারে আমরা এখন জানবো কোন মাসে কোন সবজি চাষ করতে হয় :
গ্রীষ্মকালে কোন সবজি চাষ করতে হয়?
গ্রীষ্মকালের উষ্ণ আবহাওয়া বেশ কিছু ফসলের জন্য উপযোগী। আপনাদের সুবিধার্থে নিচে দেওয়া হল।
বৈশাখ মাস-এপ্রিল মে
পালং শাক, লাল শাক, ধনেপাতা, পুঁইশাক, গ্রীষ্মকালীন টমেটো, মরিচ, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শলা, পেঁপে, লেবু, কাঁঠাল, জাম
সার ও জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করতে হবে।
পোকামাকড় ও রোগবালাই থেকে সবজি রক্ষা করার ব্যবস্থা নিতে হবে।
জৈষ্ঠ মাস -মে জুন
জৈষ্ঠ মাস হচ্ছে গ্রীষ্মকালের দ্বিতীয় মাস। এ মাসের দিন বড় এবং রাত ছোট হয়ে থাকে। এবং আবহাওয়া গরম এবং আর্দ্র থাকে।
তাই এ মাসে ঢেঁড়স,পটল,চালকুমড়া,মিষ্টি,কুমড়া,শসা,বেগুন,করলা চিচিঙ্গা এ জাতীয় সবজিগুলো বেশ ভালো জন্মায়।
তবে সবজি চাষ করার আগে অবশ্যই মাটি পরীক্ষা করে নিবেন। এবং নিয়মিত সেচ দিতে হবে।
বর্ষাকালে কোন সবজি চাষ করতে হয়?
বর্ষাকাল বাংলাদেশের কৃষির একটি গুরুত্বপূর্ণ সময়। কারণ এই মাসে প্রচুর বৃষ্টিপাত হয়। এ মাসে মাটির আর্দ্রতা বেশ ভালো থাকে। যা বিভিন্ন সবজি চাষের জন্য বেশ কার্যকারী।
আষাঢ় মাস – জুন, জুলাই
আষাঢ় মাসে আগাম রবি সবজি চাষ করতে হবে যেমন।
বেগুন,টমেটো,লাউ,ফুলকপি,বাঁধাকপি
এ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যার ফলে। পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। এবং নিয়মিত সার প্রয়োগ করতে হবে।
শ্রাবণ মাস – জুলাই, আগস্ট
শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকালের দ্বিতীয় এবং শেষ মাস। এ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যা বিভিন্ন ফসল উৎপাদনে বেশ কার্যকারী যেমন পুঁইশাক, বর্ষাকালীন ফুলকপি,বাঁধাকপি, টমেটো, লাউ, বেগুন
বর্ষাকালে মাটিতে পুষ্টি উপাদান বেরিয়ে যেতে পারে। তাই, সবজি চাষের জন্য নিয়মিত সার প্রয়োগ করা উচিত।বর্ষাকালে পানি জমে থাকার কারণে সবজি গাছের গোড়া পচে যেতে পারে। তাই, সবজি চাষের জন্য উঁচু আঁড় তৈরি করা উচিত।
শরৎকালে কোন সবজি চাষ করবেন?
শরৎকালে সাধারণত দিন ছোট এবং রাত বড় হয়। এবং এ মাসে হালকা বৃষ্টি হয় আবার কখনো কখনো অনেক বেশি বৃষ্টিও হতে পারে। আর এই মাসে বেশ কিছু সবজি উৎপাদন করা যায়
ভাদ্র মাস- আগস্ট সেপ্টেম্বর
ভাদ্র মাসে বৃষ্টিও থাকে পর্যাপ্ত পরিমাণে। খুব বেশি বৃষ্টি হয় নাই মাসে। এ মাসে সাধারণত লাউ এবং শিমের বীজ লাগানো যেতে পারে।
এ মাসে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে বৃষ্টি কম হলেও অনেক সময় এ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে
আশ্বিন মাস – সেপ্টেম্বর অক্টোবর
এটি শরৎকালের দ্বিতীয় মাস। এ মাসের আবহাওয়া কিছু সবজির চাষ করা যেতে পারে। শীম,ফুলকপি,লাউ চাষ করা যেতে পারে।
তবে এই মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টি এসে মাটির উর্বরতা নষ্ট হতে পারে তাই নিয়মিত সার প্রয়োগ করতে হবে।
হেমন্ত কালে কোন সবজি চাষ করবেন?
কার্তিক মাস – অক্টোবর নভেম্বর
এ মাস কৃষির জন্য উপযোগী নয় খুব একটা। উৎপাদিত ভালো কোন সবজি নেই তবুও বেশ কিছু সবজি উৎপাদন করা যেতে পারে। যেমন নতুন আলো চাষের জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে লাউ চাষ করা যেতে পারে।
অগ্রহায়ণ মাস – নভেম্বর ডিসেম্বর
এ মাসে নতুন আলো,মুগ ডাল,তিশি, টমেটো মিষ্টি কুমড়া চাষ করা যায়।
এবং নিয়মিত সার প্রয়োগ এবং সেচের ব্যবস্থা রাখতে হবে এবং পোকামাকড় রোগ বালাই থেকে রক্ষা করতে হবে ফসল কে।
শীতকালে কোন সবজি চাষ করবেন?
শীতকাল কৃষির জন্য খুবই কার্যকারী এবং ভালো একটি মাস। এ মাসে বেশ কিছু সবজি চাষ করা যায়। শীতকাল কৃষিকাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ঠান্ডা আবহাওয়া অনেক ফসলের জন্য উপযুক্ত, যা কৃষকদের উন্নত ফলন এবং লাভের সুযোগ করে দেয়।
শীতকালে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে, যা অনেক ফসলের বৃদ্ধির জন্য উপযোগী।
শীতকালে পোকামাকড় ও রোগের উপদ্রব কম থাকে, যার ফলে ফসলের ক্ষতি কম হয়।
শীতকালে অনেক ফসলের উৎপাদন বেশি হয়।
পোষ-মাঘ মাস
এ মাসগুলোতে উৎপাদিত সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। জামানত দেহের জন্য বেশ উপকারী।
শীতকাল আমাদের দেশে অনেক রকমের সবজি উৎপাদিত হয় যেমন ফুলকপি, বেগুন, মুলা, লাউ, শিম, ধনেশাক, পালংশাক, লালশাক, বাঁধাকপি, ওলকপি, শালগম, টমেটো, আলু, গাজর,
বসন্ত কালে কোন সবজি চাষ করবেন?
বাংলাদেশের যতগুলো ঋতু আছে তার ভিতরের সুন্দর বিতর ভিতরে একটি হচ্ছে বসন্তকাল। এ মাসে প্রচুর পরিমাণে ফুল ফোটে। তবে এই মাসে বেশ কিছু সবজি উৎপাদন করা যায়।
বসন্তকাল – ফাল্গুন, চৈত্র মাস
এ মাসে যে সবজি উৎপাদন করা যায় তার ভেতর অন্যতম হচ্ছে পুঁইশাক, ডাটাশাক, মেথি, গিমা কলমি, শসা, করলা, লাউ, ধুন্দল, বরবটি ইত্যাদি।
এ মাসে বৃষ্টি হয় না তাই নিয়মিত স্বাদ দিতে হবে এবং সার প্রয়োগ করতে হবে। আর মাঝে মাঝে বৃষ্টি ও হতে পারে।
চাষ করতে হয় এক্ষেত্রে আপনার এলাকার সঠিক তথ্য পেতে আপনার আরো বেশ সুবিধা হবে
