জাফরান তেল ব্যবহারের সঠিক নিয়ম জেনে নিন

জাফরান তেল ব্যবহারের সঠিক নিয়ম

জাফরান তেল ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে জানতে অনেকেরই আগ্রহ রয়েছে। জাফরানের একটি দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে। জাফরানকে অনেকেই লাল সোনা হিসেবে চিনে থাকেন। কারণ বিশ্বের সবথেকে দামি মসলা গুলোর মধ্যে একটি হচ্ছে জাফরান। ধারণা করা হয় জাফরানের ব্যবহার শুরু হয়েছে প্রায় ৩৫০০ বছর আগে। এখন জাফরানকে একটি খাবার, সৌন্দর্যবর্ধক এবং ঔষধ হিসেবে মানুষ ব্যবহার করলেও প্রাচীনকালে জাফরানকে কাপড়ের রং করতে এবং ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হতো বলে ধারণা করা হয়। জাফরান অনেক দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে জাফরান সংগ্রহ করতে অনেক ফুলের প্রয়োজন হয়। আমরা প্রায়সই জাফরান তেলের বিভিন্ন বিজ্ঞাপন ফেসবুক সহ-সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। আবার অনেকেই বিভিন্ন দোকান থেকে জাফরান তেল কিনে থাকি। তবে জাফরান তেল ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে আমরা জানিনা।

 

জাফরান তেল ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে

জাফরান দিয়ে বর্তমানে তেল তৈরি করা হয়ে থাকে আপনারা সকলেই জানেন তবে জাফরান তেল ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে অনেকেই জানেন না। জাফরান তেল ব্যবহার নির্ভর করবে আপনি তেলটা কিসের জন্য ব্যবহার করছেন। হতে পারে আপনি চুল বৃদ্ধির জন্য ব্যবহার করছেন অথবা ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করছেন, এছাড়াও চুলের খুশকি দূর করার জন্যও জাফরান তেল ব্যবহার করা হয়ে থাকে।

 

চুল বৃদ্ধির জন্য

চুলের বৃদ্ধির জন্য জাফরান তেলের সাথে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করতে হবে। ১ চা চামচ জাফরান তেলের সাথে ২ টেবিল চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি আপনার চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করে দিন। এভাবে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা রেখে দিন। তারপর হালকা শ্যাম্পু দিয়ে মাথাকে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে দুই দিন মাথায় জাফরান তেল ব্যবহার করুন চুল বৃদ্ধির জন্য।

 

চুলের খুশকি দূর করতে

চুলের খুশকি দূর করার জন্য জাফরান তেলের সাথে দই মেশাতে হবে। ১ চা চামচ জাফরান তেলের সাথে ২ টেবিল চামচ দই ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এটি আপনার চুলের গোড়ায় বা মাথার ত্বকে দিন। এভাবে ২০ মিনিট রেখে দিয়ে হালকা শ্যাম্পু দিয়ে মাথাকে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে একবার ব্যবহার করুন খুশকি দূর করার জন্য।

 

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য আপনাকে জাফরান তেলের সাথে ব্যবহার করতে হবে খাঁটি মধু। এক চা চামচ জাফরান তেলের সাথে এক টেবিল চামচ খাঁটি মধু ভালোভাবে মিশিয়ে নিন। এভাবে ১৫ থেকে ২০ মিনিট রেখে দেন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এভাবে ত্বকের উজ্জ্বলতার জন্য সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

 

ব্রণ ও দাগ দূর করতে

ব্রণ ও দাগ দূর করার জন্য জাফরান তেলের সাথে আপনাকে অ্যালোভেরা জেল মেশাতে হবে। জাফরান তেল এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিন। এবার যে জায়গায় ব্রণ বা দাগ রয়েছে সেই জায়গায় এটিকে লাগান। প্রতিদিন রাতের বেলা লাগিয়ে সকালে ওই জায়গা ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন ব্যবহার করতে থাকুন যতদিন না ঠিক হয়।

 

জাফরান তেল ব্যবহারে সতর্কতা

 

•যদি এলার্জিজনিত সমস্যা থেকে থাকে তাহলে সাবধানে ব্যবহার করুন বা বিরত থাকুন।

•কাটা বা পোড়া জায়গায় ব্যবহার করা থেকে বিরত থাকুন

•কোনভাবে চোখের সংস্পর্শে আসতে দেওয়া যাবেনা। এতে করে চোখের ক্ষতি হতে পারে।

•অবশ্যই শিশুদের নাগালের বাহিরে রাখুন।

 

প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের এই আর্টিকেল এর মাধ্যমে জাফরান তেল ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। আরো এমন সব প্রয়োজনীয় আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।