মোটিভেশনাল বক্তব্য দেওয়ার নিয়ম দেখে নিন
মোটিভেশনাল বক্তব্য কিভাবে দিবেন এই নিয়ে প্রতিনিয়ত মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাই আমাদের আজকের এই আর্টিকেল এর মাধ্যমে বক্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং মোটিভেশনাল বক্তব্য এর একটি নমুনা পেয়ে যাবেন। আমরা সকলেই চাই আমাদের বক্তব্য আপনাদের থেকে একটু আলাদা এবং সুন্দর করতে। কিন্তু বক্তব্য দিতে গিয়ে আমরা অনেকেই অনেক জায়গায় আটকে যাই এবং কি বলবো ভুলে যাই। আবার অনেকেই জানিনা কিভাবে গুছিয়ে সুন্দরভাবে একটি বক্তব্য দিতে হয় যার মাধ্যমে শ্রোতাদের আকর্ষণ করা যাবে। সুন্দর এবং গুছিয়ে বক্তব্য দেয়ার জন্য নিচের ৭ টি পয়েন্ট অনুসরণ করুন:
•আপনি যে বিষয়ে বক্তব্যটি দিবেন সে বিষয়ে আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে। পরিপূর্ণ ধারণা না থাকলে আপনি আপনার শ্রোতাদের আকর্ষণ করতে পারবেন না বক্তব্য দিয়ে।
•আপনার শ্রোতাদের কথা চিন্তা করুন আপনি যে বিষয়ে বক্তব্য দিবেন তা আপনার বক্তব্য তাদের জন্য উপযোগী কিনা এবং তাদের বয়স অনুযায়ী এই বক্তব্য ঠিক আছে কিনা এ বিষয়ে লক্ষ্য রাখুন।
•আপনার ভাষা সাবলীল এবং স্পষ্ট রাখুন এবং কঠিন ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
•বক্তব্য দেওয়ার আগে বেশি বেশি অনুশীলন করুন। কারণ আপনি যত বেশি অনুশীলন করবেন আপনি তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।
•আপনার শ্রোতাদের চোখের দিকে তাকিয়ে বক্তব্য দেন। করে তারা বুঝতে পারবে আপনি তাদের উদ্দেশ্য করেই বক্তব্য দিচ্ছেন। যার ফলে তারা আপনার বক্তব্যের প্রতি আরো মনোযোগী হয়ে উঠবে।
•বক্তব্য দেওয়ার সময় আপনার শরীরী ভাষা ব্যবহার করুন। আপনার হাত মুখ পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করুন।
•আপনার বক্তব্য শেষ করার সময় একটি শক্তিশালী সমাপ্তি ব্যবহার করুন। আপনার মূল বার্তাটি পুনরাবৃত্তি করুন এবং আপনার শ্রোতাদের কী করতে চান তা তাদের বলুন।
মোটিভেশনাল বক্তব্য
অনেকেই বক্তব্যের মধ্যে গিয়ে অপ্রজনীয় কথা বলে নিজের বক্তব্যের সময় শেষ করে। যার ফলে শ্রোতারাও বিরক্ত হয়ে যায়। কিন্তু আপনার বক্তব্যটা যদি মোটিভেশনাল বক্তব্য হয় তাহলে আর এরকমটা হবে না। কারণ আপনার বক্তব্যের মাধ্যমে অনেকে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে। তাই আপনাদের সুবিধার্থে একটি মোটিভেশনাল বক্তব্যের নমুনা নিচে দেওয়া হল।
সম্মানিত অতিথিবৃন্দ, প্রশংসনীয় ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা,
আজকের এই (অনুষ্ঠানের নাম বলুন) অনুষ্ঠানে আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি খুবই আনন্দিত।
আজকের দিনটি আমাদের জন্য বিশেষ কারণ (অনুষ্ঠানের একটি সংক্ষিপ্ত বর্ণনা)।
আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা (অনুষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করুন)।
জীবনের পথ কখনোই সহজ নয়।
পথে থাকবে বাধা,
হতাশার মুখোমুখি হতে হবে,
কিন্তু হার মানা যাবে না।
নিজেকে বিশ্বাস করুন।
আপনার মধ্যে আছে অপরিসীম শক্তি,
যা আপনাকে যেকোনো লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে।
কঠোর পরিশ্রম করুন।
সফলতার জন্য বিকল্প নেই।
নিয়মিত অনুশীলন,
অধ্যবসায় এবং ধৈর্য্য
আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।
ভুল থেকে শিক্ষা নিন।
ভুল করতে ভয় পাবেন না।
ভুল থেকে শিক্ষা নিয়ে
আপনি আরও শক্তিশালী হবেন।
অন্যদের সাহায্য করুন।
পরোপকারের মাধ্যমে
আপনি নিজেকেও আনন্দিত করতে পারবেন।
জীবনকে ভালোবাসুন।
প্রতিটি মুহূর্ত উপভোগ করুন।
চারপাশের সৌন্দর্য্য উপলব্ধি করুন।
আপনাদের সকলের জন্য শুভকামনা।
এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে।
(এটি শুধুমাত্র একটি নমুনা আপনার অনুষ্ঠানের বিস্তারিত এখানে লিখে এবং এটিকে নিজের মত পরিবর্তন করে মোটিভেশনাল বক্তব্য দিতে পারেন)
প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে মোটিভেশনাল বক্তব্য কিভাবে দিবেন এই নিয়ে আপনাদের একটি পরিপূর্ণ ধারণা দিতে পেরেছি আরো এমন সব পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন
